ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু বনপাড়ার পাওয়ার গ্রিড ডাকাতি: জেলখানায় বসেই পরিকল্পনা, ১৩ সদস্য গ্রেপ্তার আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে আলুর স্তূপে পচন, গরমে লোকসানের বোঝা বাড়ছে কৃষকের গোদাগাড়ীতে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে, অচল পদ্মা-মহানন্দার চরাঞ্চল রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

শাহজাদপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ ১৮৩ বার পড়া হয়েছে

শাহজাদপুর থানা সিরাজগঞ্জ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু!

সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে তারাবানু (৫০) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা দক্ষিন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারাবানু ওই গ্রামের জনৈক রওশন প্রামানিকের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রওশন তার দ্বিতীয় স্ত্রী তারাবানুকে নিয়ে বাড়ির পাশে বিলে কচুরিপানা কাটতে যায়। কিছুক্ষন পর রওশন একাই বাড়িতে ফিরে আসে। আবারও কিছুক্ষন পর রওশন বিলে যায় ও তার স্ত্রী তারাবানুর লাশ তুলে নিয়ে আসে এবং বলে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী রওশন ও তার প্রথম স্ত্রী আলেয়া বেগম ও তাদের পুত্র বাবু (১৮)কে নানাবিধ প্রশ্ন করতে থাকে। এলাকাবাসীর প্রশ্নের মুখে পরে রওশন তার প্রথম স্ত্রী-সন্তানসহ বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে নিহত তারাবানুর ভাই ও স্বজনরা ছুটে এসে রওশনের ঘর ভাংচুর করে। পরে ঐদিন বিকেলে এলাকার মাতব্বররা বিষয়টি নিয়ে মিমাংসা করে। ঐ রাতে রওশন বাড়িতে ফিরে এসে দ্রুত তারাবানুর দাফন শেষ করার চেষ্টা করলে নিহত তারাবানুর ভাই ও স্বজনরা মিমাংসায় সন্তুষ্ট না হওয়ায় লাশ দাফনে বাধা প্রদান করে। এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় নিহত তারা বানুর কন্যা জনতা খাতুন (৩৫) বলেন, দীর্ঘদিন ধরে আমার মায়ের সাথে আমার বাবা ও আমার বড় মা অত্যাচার করে আসছিল। আমার মাকে বাজার সদাই দিতোনা, ওষুধ কিনে দিতোনা ও অমানুষিক অত্যাচার করতো। আমরা এর বিচার চাই।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এই ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে তবে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাহজাদপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু!

আপডেট সময় : ০৪:২৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২