রাঙ্গামাটির ঘাগড়া কলেজ এমপিও ভুক্তি হওয়ায় এমপিকে সংবর্ধনা!
- আপডেট সময় : ০১:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ ২৩৭ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির ঘাগড়া কলেজ এমপিও ভুক্তি হওয়ায় এমপিকে সংবর্ধনা!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির ঘাগড়া কলেজ এমপিও ভুক্তি হওয়ায় এমপিকে সংবর্ধনা! রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া কলেজ এমপিও ভুক্তি হওয়ায় স্থানীয় সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপিকে দেয়া সংবর্ধনা দিয়েছে ঐ প্রতিষ্ঠান। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, আগামী প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মানে উচ্চ শিক্ষার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের স্কুল ও কলেজগুলোকে এমপিও ভুক্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এতে করে পার্বত্য এলাকায় শিক্ষার গুনগতমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ঘাগড়া কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অভয় প্রকাশ চাকমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, ঘাগড়া আর্মি ক্যাম্প কমান্ডার মোঃ আশিকুর রহমান আশিক, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙ্গামাটি জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিব উল্লাহ খান, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুদ্দোহা চৌধুরীসহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
পরে কলেজের বিভিন্ন বিষয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাঙ্গামাটীর সাংসদ দীপংকর তালুকদার। হয়।


















