আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত!
- আপডেট সময় : ১১:৫৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ ২১৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত!
॥মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি॥
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ‘সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা আশ্রয় অঙ্গনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইটিসি) নাসরীন সুলতানা।
দিবসটি উপলক্ষে মুল প্রবন্ধ পাঠ করেন মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের সহকারী পরিচালক জহরুল হালদার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ূয়া, রাঙ্গামাটি মহিলা কলেজের অধ্যক্ষ এনামুল হক খোন্দকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, আশ্রয় অঙ্গন নির্বাহী পরিচালক অমিয় সাগর চাকমা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি নির্ভর এ বিশ্বে দেখা যায়, যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত ও ক্ষমতাবান। সাক্ষরতা অর্জনের মাধ্যমে মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়, মানুষ সচেতন হয়, স্বনির্ভর হয়, জন্মহার কমে, স্বাস্থ্য সূচকের উন্নয়ন ঘটে, গড় আয়ু বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। এ ভাষ্য সমাজ, দেশ তথা পৃথিবীতে একটি সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণে সাক্ষরতার কোন বিকল্প নেই।
উল্লেখ্য, ১৯৬৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি নির্ধারণ করা হয়। ১৯৬৬ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতিবছর এ দিবসটি উদযাপনের মধ্যদিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত হয়।


















