বিনা মেঘের বজ্রপাতে স্বামী-স্ত্রী সহ ৪জন আহত!
- আপডেট সময় : ০৩:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ ১৬২ বার পড়া হয়েছে

বিনা মেঘের বজ্রপাতে স্বামী-স্ত্রী সহ ৪জন আহত!
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
বিনা মেঘের বজ্রপাতে স্বামী-স্ত্রী সহ ৪জন আহত! বিনা মেঘে বজ্রপাত আর সেই বজ্রপাতে নাটোরের লালপুরে স্বামী স্ত্রী ও দুই বোনসহ ৪জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মোহরকয়া নতুনপাড়া গ্রামে মেঘবৃষ্টি ছাড়ায় বজ্রপাতের ঘটনা ঘটে।
এই বজ্রপাতে ওই গ্রামের সেকেন্দারের নিজ বাড়ীর পাশের একটি নারিকেল গাছের মাথায় পড়ে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এ ঘটনায় আহত হন সেকেন্দারের ছেলে মিজানুর রহমান (৪০), মিজানুরের স্ত্রী শেফালী (৩২), বোন রিমা (২৮), ও চাচাতো বোন রুমা (৩০)। তাদের দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এব্যাপারে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাগর আহমেদ জানান, আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। তারা আগের চেয়ে অনেক ভালো আছেন।




















