ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী

দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণের সনদ বিতরণ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২ ১৮৭ বার পড়া হয়েছে

রাজশাহিতে দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি সনদ বিতরণ করেন রাসিক মেয়র- লিটন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণের সনদ বিতরণ!

স্টাফ রিপোর্টার, রাজশাহী:
দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণের সনদ বিতরণ! নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ও ইন্সটিটিউট অব হযরত মোহাম্মদ (সাঃ) এর যৌথ আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণের সনদ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে তিনমাস মেয়াদী দুটি কোর্সে ২০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে কোর্স সমাপনী সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে শোকাবহ আগস্ট স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নেসকো ও ইন্সটিটিউট অব হযরত মোহাম্মদ (সাঃ) যৌথ উদ্যোগে ব্রেল পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধীদের কোরআন শিক্ষা ও আইসিটি প্রশিক্ষণ প্রদানের প্রশংসনীয় মহতি উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। সারাদেশে পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে মূল স্রোতে সম্পৃক্ত করা এবং তাদেরকে স্বাবলম্বী করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে। এসব জনগোষ্ঠীকে বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে আনতে প্রধানমন্ত্রী সচেষ্ট আছেন। এটি অনেকটাই সফল হয়েছে। আমাদের নানা সংকট ও সীমাবদ্ধতা আছে, তার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয়ে নজর রাখেন, এটি আমাদের বড় পাওয়া।

রাসিক মেয়র আরো বলেন, সবাইকে সাথে নিয়েই আমরা একটি সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যে স্বপ্ন দেখে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ, বক্তব্য দেন ইন্সটিটিউট অব হযরত মোহাম্মদ (সাঃ) এর চীফ এ্যাডভাইজার ড. আব্দুল লতিফ ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ খায়রুল আজম। সঞ্চালনায় ছিলেন নেসকোর স্মার্ট ডিস্ট্রিবিউশন প্রকল্পের পরিচালক শিরিন ইয়াসমিন। অনুষ্ঠানে নেসকোর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণের সনদ বিতরণ!

আপডেট সময় : ০২:১৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২