সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
দুর্ঘটনা, নাটোর, বিদ্যুতপৃষ্টে মৃত্যু, বিদ্যুতপৃষ্টে শিশুর মৃত্যু, রাজশাহী, শিশুর মৃত্যু, সর্বশেষ, সারাদেশ
নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২ ১৯২ বার পড়া হয়েছে

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে মনিরুল ইসলাম (৯) নামে এক শিশুর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগষ্ট) দুপুরে সদর উপজেলার শিবদুর নতুনপাড়া গ্রামে এই মমার্ন্তিক ঘটনাটি ঘটে। নিহত মনিরুল ওই গ্রামের মুসার ছেলে। সে শিবদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
নিহতের বাবা মুসা ও প্রতিবেশী মানিক জানান, নিজ বাড়িতে খেলার এক পর্যায়ে বিদ্যুতের মিটারের আর্থিং তার ধরার সাথে সাথে মনিরুল বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জিএম প্রকৌশলী এমদাদুল হক জানান, বিষয়টি তিনি জানার পর খোঁজ নিতে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠিয়েছেন।
ওসি নাছিম আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




















