ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড়

রাসিকের নিজস্ব ব্যবস্থায় পুনরায় সিটি হাসপাতালের স্বাস্থ্যসেবার কার্যক্রম শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২ ১৭৮ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাসিকের নিজস্ব ব্যবস্থায় পুনরায় সিটি হাসপাতালের স্বাস্থ্যসেবার কার্যক্রম শুরু

এম এম মামুন, নিউজ ডেস্ক:
রাসিকের নিজস্ব ব্যবস্থায় পুনরায় সিটি হাসপাতালের স্বাস্থ্যসেবার কার্যক্রম শুরু। রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত সিটি হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর রানীনগর এলাকায় অবস্থিত সিটি হাসপাতালের স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিভাবে শুরু করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্ট স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, এখন থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় সিটি হাসপাতালে সাধারণ রোগীদের সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, প্রসব পূর্ব সেবা, প্রসব সেবা, নরমাল ও সিজারিয়ান ডেলিভারী সেবা, প্রসব পরবর্তী সেবা, ফ্যামিলি প্ল্যানিং সেবা, শিশু স্বাস্থ্য সেবা, চক্ষুসেবা, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা, চর্মরোগীদের সেবা, পুষ্টি সেবা, কোভিড-১৯ ভ্যাকসিন সেবা, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, রোগ নিরূপন সেবা, ডেন্টাল সেবা, স্বল্প খরচে প্যাথলজিক্যাল সেবা ও এ্যাম্বুলেন্সসেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন স্বাস্থ্যসেবায় সারাদেশের মধ্যে উল্লেখ্যযোগ্য অবস্থানে রয়েছে। ইপিআই কার্যক্রমে জাতীয়ভাবে পরপর ১০বার দেশসেরা হয়েছি। এই অর্জন ধরে রেখে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরো বৃদ্ধি করতে চাই।
রাসিক মেয়র বলেন, সিটি হাসপাতালটি আরো উন্নত সেবার আশায় বেসরকারি ব্যবস্থাপনায় দেয়া হয়েছিল। তবে সেখানে আশানুরূপ ফল না আসায় পুনরায় সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় অবকাঠামো সংষ্কার করে পুনরায় চালু করা হলো। চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ইতোমধ্যে চিকিৎসক, ফার্মাসিষ্ট ও মেডিকেল টেকনিশয়ান নিয়োগ দেয়া হয়েছে। প্রয়োজনে আরো চিকিৎসক ও অন্যান্য স্টাফ নিয়োগ দেয়া হবে। সিটি হাসপাতালটি গরীব-অসহায় মানুষের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি। এছাড়া সিটি হাসপাতাল সংলগ্ন রাস্তাটি প্রশস্ত করা এবং পূর্ণাঙ্গ হাসপাতাল ও কলেজে পরিণত করতে একটি প্রকল্প সমাজকল্যান মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। তিনি আরো বলেন, ১৮৬৭ কোটি টাকার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প পাস হয়েছে। রাজশাহীতে একটি পুর্নাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা করতে আমরা এটি করতে পারবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানুষের কঠিন সময়ে চিকিৎসকরা যতটা কাছাকাছি থেকে সেবা প্রদান করতে পারে, অন্য পেশার কেউ সেটি পারেন না। করোনাকালীন সময়ে সেই প্রমাণ আমরা পেয়েছি। সে সময় চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়েছে।

ডা. আনিকা ফারিহা জামান অর্ণা আরো বলেন, সিটি হাসপাতালে স্বল্প খরচে ভালোভাবে চিকিৎসা সেবা পাবে জনগণ। আমার স্বপ্ন রাজশাহীতে অতি উন্নত ও আধুনিক মানের একটি হাসপাতাল হবে। রাজশাহীর মানুষকে ঢাকা বা দেশের বাহিরে গিয়ে যাতে চিকিৎসা নিতে না হয়। একজন চিকিৎসক হিসেবে নগরপিতার নিকট আমি এই দাবি করছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, জোন কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের সচিব মোঃ মশিউর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিন আরা, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী মাসুম, রাসিকের সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বনি, মেডিকেল অফিসার (জরুরী) ডা. তামান্না বাসার, ডা. উম্মুল খায়ের ফাতিমা সহ স্থানীয় গণ্যামান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাসিকের নিজস্ব ব্যবস্থায় পুনরায় সিটি হাসপাতালের স্বাস্থ্যসেবার কার্যক্রম শুরু

আপডেট সময় : ০২:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২