ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

রাণীনগরে স্বতন্ত্র প্রার্থী-কর্মীদের মটর সাইকেল ভাংচুরের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১ ৫০৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রী মনোরঞ্জন চন্দ্র, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী-কর্মীদের উপর হামলা চালিয়ে ১৫ টি মটর সাইকেল ভাংচুরের অভিযোগ ওঠেছে। তবে নৌকা প্রতিকের প্রার্থীরও দুইটি মটর সাইকেল ভাংচুর করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন উভয় প্রার্থীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় আবাদপুকুর বাজার চার মাথা মোড়ে।
একডালা ইউনিয়নের মটর সাইকেল প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন জানান, মঙ্গলবার সারা দিন নির্বাচনী প্রচারনা শেষে সন্ধ্যার পর আবাদপুকুরবাজার চার মাথায় তার নিজ অফিসে কর্মী-সমর্থকসহ উপস্থিত হই। এর কিছু পরেই হঠাৎ করেই নৌকা প্রতিকের প্রার্থী শাহাজাহান আলীসহ প্রায় ৪০/৫০জন লোক এসে হামলা চালায়। হামলাকারীরা তার কর্মী-সমর্থকদের মারপিট করে এবং প্রায় ১৪/১৫টি মটর সাইকেল ভাংচুর করে নির্বাচনী প্রচার বন্ধ করে মাঠ ত্যাগ করতে হুমকি দিয়ে চলে যায়। হামলাকারীদের মারপিটে নয়ন, লুৎফর রহমানসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তবে হামলা এবং ভাংচুরের অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শাহাজাহান আলী বলেন, ইউনিয়নে প্রচারনা শেষে গুয়াতা গ্রামে যাবার সময় আবাদপুকুর চার মাথা মোড়ে পৌছলে দেখতে পান স্বতন্ত্র প্রার্থী রুহুলের কর্মীরা রাস্তা রোধ করে মিছিল করছে। সংর্ঘষ এড়াতে পাশকেটে শাহাজাহান তার ব্যবসা প্রতিষ্ঠানে যাবার সময় পিছন থেকে প্রার্থী রুহুলের লোকজন হামলা করে দুইটি মটর সাইকেল ভাংচুর ও মারপিট করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ ঘটে। এতে তার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে ওই হামলা এবং ভাংচুরের ঘটনাটি মোবাইল ফোনে এবং একটি সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ নিমিশের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পরে।
রাণীনগর থানার ওসি মোঃ শাহিন আকন্দ বলেন, খবর পেয়ে সাথে সাথেই সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্র করা হয়েছে এবং আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এব্যাপারে উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন । বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাণীনগরে স্বতন্ত্র প্রার্থী-কর্মীদের মটর সাইকেল ভাংচুরের অভিযোগ

আপডেট সময় : ০২:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১