ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও সীমান্তে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৫ বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে মানবেতর জীবন নাটোরে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু সচেতনতা সভা নালিতাবাড়ী সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর নজরদারিতে রুখে দেওয়া হলো অপপ্রয়াস রাণীনগরে পুলিশের উপর হামলা মারধরের ঘটনায় গ্রেফতার ১ বাগাতিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ

চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২ ১৮৩ বার পড়া হয়েছে

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু!

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু! পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লাইনম্যান রনি মিয়া (৪৪)’র মৃত্যু হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরের আনসার ক্যাম্পের নতুন মিটার লাগানো শেষে বিদ্যুতের খুঁটিতে উঠে অসাবধানতাবসতঃ বিদ্যুতায়িত হয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রনি রাজশাহীর পবা উপজেলার ঝুঝকাই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র লাইনম্যান গ্রেট ওয়ান হিসেবে ২০১৩ সালে যোগদান করে দীর্ঘ ৯ বছর যাবত কর্মরত ছিলেন।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আকমল হোসেন জানান, রনি মিয়া গ্রেট ওয়ান ও লেভেল ওয়ান সাকিবুজ্জামান চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে আনসার ক্যাম্পের নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় অসাবধানতা বশতঃ রনি মিয়া বিদ্যুতের খুঁটিতে উঠে এলটি লাইনের স্পর্শে বিদ্যুতায়িত হন। পরে চাটমোহর ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কতব্যরত চিকিৎসক লাইনম্যান রনি মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু!

আপডেট সময় : ০৩:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২