ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় সাড়ে ৭ কিলোমিটার রেলপথে প্রায় সাড়ে ৩ হাজার স্লিপার ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনার শঙ্কা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু মিরপুরে ৭-৮ দিন ধরে কক্ষে পড়ে ছিল বৃদ্ধার পচাগলা মরদেহ, তিন সন্তান উচ্চপদস্থ ও প্রতিষ্ঠিত ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের ঘটনায় রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

হৃদযন্ত্রে তিনটি ছিদ্র, বাঁচতে চায় শিশু সিজান!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২ ৩২২ বার পড়া হয়েছে

বাঁচতে চায় শিশু সিজান

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদযন্ত্রে তিনটি ছিদ্র, বাঁচতে চায় শিশু সিজান!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলার তিন বছর বয়সী শিশু সিজান জন্মের পর থেকেই অসুস্থ। জন্মের পরপরই তার হৃদযন্ত্রে তিনটি ছিদ্র পাওয়া যায়। কিন্তু দরিদ্র বাবা-মায়ের পক্ষে সন্তানের চিকিৎসা করানোর সামর্থ্য নেই। তাই আদরের সন্তানকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বাবা-মা।

সিংড়া উপজেলার বড় হাতিয়ান্দহ গ্রামের কৃষি শ্রমিক মোঃ শামসুদ্দিন আহমেদের ছোট ছেলে সিজান। ছেলের চিকিৎসার জন্য ইতিমধ্যে তিনি নিজের যা কিছু ছিল তা সব ব্যয় করে ফেলেছেন। এখন ছেলেকে বাঁচাতে সমাজের হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাবা শামসুদ্দিন।
শামসুদ্দিন আহমেদ বলেন, তার নিজের কোনো জায়গা-জমি নেই। সারা জীবন অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করেছেন। চার সদস্যের পরিবারে খরচ চালানোর পাশাপাশি বড় বোনের খরচ চালান তিনি। সন্তানের চিকিৎসার প্রয়োজনে কোথাও গেলে সেদিন হাঁড়ি চড়ে না তাদের। সম্পদ বলতে যা ছিল, সবই ছেলের চিকিৎসায় ইতিমধ্যে শেষ করে ফেলেছেন। নদীর ধারে খাস জমিতে তাদের বসবাস। চিকিৎসকরা বলছেন, সিজানকে বাঁচাতে হলে পুরো চিকিৎসা শেষ করতে প্রয়োজন আরও চার লাখ টাকা। যা কোনোভাবেই তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।

বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালের শিশু ও হৃদরোগ বিশেষজ্ঞ নুরুন নাহার ফাতেমা জানান, জন্ম থেকেই সিজানের হৃদযন্ত্রে তিনটি ছিদ্র আছে। চিকিৎসা করে পুরোপুরি সুস্থ করাটা অনেক ব্যয়বহুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হৃদযন্ত্রে তিনটি ছিদ্র, বাঁচতে চায় শিশু সিজান!

আপডেট সময় : ০১:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২