বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো মাথা নত করেননি- এসএম কামাল হোসেন
- আপডেট সময় : ০৩:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২ ২০৫ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো মাথা নত করেননি- এসএম কামাল হোসেন
নাটোর প্রতিনিধি:
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো মাথা নত করেননি- এসএম কামাল হোসেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, কখনো ক্ষমতার জন্যে রাজনীতি করেন না, রাজনীতি করেন জনগনের জন্যে। তাঁর সাহস ও মেধাবী নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
নির্মিত হচ্ছে মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। অথচ ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় জননেত্রী শেখ হাসিনাকে ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার করে। কারা অভ্যন্তরে তাকে হত্যা চেষ্টাও করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা কখনো মাথা নত করেননি।
এস এম কামাল আরও বলেন, বিএনপি হচ্ছে ষড়যন্ত্র, অপপ্রচার, জঙ্গিবাদ, খুনীদের দল। জনবিচ্ছিন্ন এই দল অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত। কিন্তু সকল ষড়যন্ত্র রুখে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের কাংখিত গন্তব্যে পৌঁছে যাবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস পালন উপলক্ষে নাটোরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
শনিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে বারোটায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পি পি এডভোকেট সিরাজুল ইসলাম,এ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।










