ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

বঙ্গবন্ধুর আদর্শ্যরে সৈনিক হিসেবে আজীবন মানুষের পাশে থাকতে চাই- প্রতিমন্ত্রী পলক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২ ১৫৬ বার পড়া হয়েছে

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গবন্ধুর আদর্শ্যরে সৈনিক হিসেবে আজীবন মানুষের পাশে থাকতে চাই- প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর আদর্শ্যরে সৈনিক হিসেবে আজীবন মানুষের পাশে থাকতে চাই- প্রতিমন্ত্রী পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, পদ-পদবী দিয়ে কখনও নেতা হওয়া যায় না। নেতা হতে দরকার মেধা, শ্রম ও সততা। রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে হবে, প্রতিহিংসা নয়। আমি প্রতিমন্ত্রী পলক হিসেবে নয়, আওয়ামীলীগের একজন ক্ষুদ্র কর্মী ও বঙ্গবন্ধুর আদর্শ্যরে সৈনিক হিসেবে আজীবন মানুষের পাশে থাকতে চাই।

সোমবার (৪ জুলাই) দুপুরে সিংড়া গোলই আফরোজ সরকারি কলেজ মাঠে বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের সিংড়া ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০০৮ সালে আমি যখন মনোনয়ন চেয়েছিলাম। তখন আমি বয়সে তরুণ ছিলাম। সেদিন আপনারা আমাকে নেতা বানিয়েছেন। প্রায় ৫০ হাজার ভোটে আমাকে বিজয়ী করেছিলেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে ভুল করেননি। তার প্রমাণ আপনারা দিয়েছেন। আমি নিজেকে নেতা ভাবি না। আমি একজন কর্মী মনে করি। আজীবন আওয়ামীলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজেকে জনগনের সেবায় নিয়োজিত রাখবো।

তিনি আরও বলেন, ২০০১ থেকে ০৬ সাল পর্যন্ত বাংলাদেশকে মৃত্যুপুরী করে তুলেছিল বিএনপি-জামায়াত জোট সরকার। সে সময় বাড়িতে বাড়িতে লুটপাট ও হামলা চালানো হয়েছিল। মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। আর আমরা সিংড়াকে উন্নত জনপদে পরিণত করেছি। সিংড়ায় হাইটেক পার্ক হচ্ছে। প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া লেগেছে। দীর্ঘ ৩৭ বছর উন্নয়ন বঞ্চিত ছিল চলনবিলবাসী। কিন্তু মাত্র ১৩ বছরে বাংলাদেশকে একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন বঞ্চিত চলনবিলকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন প্রধানমন্ত্রী।

সম্মেলনের উদ্ধোধন করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।
উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এডভোকেট মানসী ভট্টাচার্য এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন জেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আফরোজ শিল্পী, সাধারণ সম্পাদক মেরিনা জাহান মীম, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি প্রমুখ।

এদিন দ্বিতীয় অধিবেশনে খাদিজা খাতুনকে সিংড়া উপজেলা যুব মহিলা সভাপতি, জ্যোতি সরকারকে সাধারণ সম্পাদক এবং পৌর যুব মহিলা লীগের শাবানা খাতুনকে সভাপতি ও সাজনিন সাথকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বঙ্গবন্ধুর আদর্শ্যরে সৈনিক হিসেবে আজীবন মানুষের পাশে থাকতে চাই- প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় : ০৩:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২