৭৫ এর শত্রুদের আর মাথা চাড়া দিতে দেওয়া যাবেনা- এমপি বকুল
- আপডেট সময় : ০৯:৫৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ ১৭০ বার পড়া হয়েছে

৭৫ এর শত্রুদের আর মাথা চাড়া দিতে দেওয়া যাবেনা- এমপি বকুল
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
৭৫ এর শত্রুদের আর মাথা চাড়া দিতে দেওয়া যাবেনা- এমপি বকুল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করে যারা এই বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। এ দেশকে অন্যের দাস বানাতে চেয়েছিল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে সেই পিছিয়ে পড়া বাংলাদেশ কে উন্নয়নের রোল মডেল হিসেবে দাড় করিয়েছেন। তার নেতৃত্বে দেশ এই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শেখ হাসিনার হাতে হাত রেখে এদেশের শিক্ষা, কৃষি সহ সকল বিষয়ে স্ব স্ব স্থান থেকে সহযোগিতা করতে হবে। ৭৫ এর শত্রুদের আর মাথা চাড়া দিতে দেওয়া হবে না।

মঙ্গলবার (২৮ জুন) বেলা ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০২১-২০২২ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় বাগাতিপাড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল।

বাগাতিপাড়া উপজেলা প্রশাসননের আয়োজনে আরশাদ আলীর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোমরেজ আলী, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, আওয়ামীলীগের সহ সভাপতি (১), নূরুল ইসলাম ঠান্ডু, অধ্যাপক ইউনুচ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নয়েজ মাহমুদ, এস আই হেলান আহমেদ, উপকারভোগী শিক্ষার্থী এবং উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক ২০জন প্রাথমিক শিক্ষার্থীদের প্রত্যেককে ২৪’শ টাকা, মাধ্যমিক ১০ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা, উচ্চ মাধ্যমিকের ৫ জন শিক্ষার্থীদের জন প্রতি ৯হাজার ৬’শত টাকা করে প্রাদন করা হয়। এছাড়া মাধ্যমিক পর্যায়ে ৫জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়।




















