ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

ভুল নম্বরে যাওয়া টাকা ফিরিয়ে দিলেন এএসপি জামিল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২ ২৪৮ বার পড়া হয়েছে

এসপি জামিলের সাথে ব্যবসায়ী শাহীন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভুল নম্বরে যাওয়া টাকা ফিরিয়ে দিলেন এএসপি জামিল!

নাটোর প্রতিনিধিঃ
ভুল নম্বরে যাওয়া টাকা ফিরিয়ে দিলেন এএসপি জামিল! নাটোরের সিংড়া বাজারের শাহিন হোসেন নামে এক গার্মেন্টস ব্যবসায়ী গত ১২ মে টাঙ্গাইলের করোটিয়া হাটে ২২ হাজার টাকার মালামাল কিনেন। ওই মালামালের মুল্য পরিশোধ করতে নগদে দেওয়া টাকা ভুল নম্বরে চলে যায়। সেই নম্বরে কল দিয়ে দেখে বন্ধ। এব্যাপারে ১৬ মে সিংড়া থানায় একটি জিডি করেন তিনি।

পরদিন তিনি সিংড়া সার্কেলের সহকারি পুলিশ সুপার জামিল আকতার এর সাথে দেখা করে বিষয়টি জানান। এএসপি জামিল তাৎক্ষণিক নগদের ল এনফর্সমেন্ট হটলাইন নম্বরে যোগাযোগ করে জানতে পারে নম্বরটি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার প্রত্যন্ত একটি গ্রামের। অফিসিয়াল ই-মেইলের মাধ্যমে নম্বরটি আউটওয়ার্ড ট্রানজেকশন ব্লক করা হয়। পরদিন বাউফল থানার ওসির সহযোগিতায় থানার এএসআই স্বপন ওই বাড়িতে গিয়ে অ্যাকাউন্ট ব্যবহারকারীর সাথে কথা বলেন। একাউন্ট ব্যবহারকারী জানান তিনি পাসওয়ার্ড ভুলে গেছেন। পরে
বন্ধ সিমটি একটি মোবাইলে তুলে পাসওয়ার্ড রিসেট এর জন্য ওই নম্বর থেকে নগদের হটলাইন নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করা হলে তারা জানায় অ্যাকাউন্ট ট্রানজেকশন বন্ধ করা আছে তাই পাসওয়ার্ড রিসেট হবে না। নতুন পাসওয়ার্ড পেতে হলে একাউন্টে আবার পুলিশের সরকারি ই-মেইলের মাধ্যমে উন্মুক্ত করতে হবে। এএসআই স্বপনের সাথে কথা বলার পর অফিশিয়াল মেইল থেকে ই-মেইল করে নম্বরটা উন্মুক্ত করেন এএসপি জামিল আকতার। এএসআই স্বপনের উপস্থিতিতে পাসওয়ার্ড রিসেট করে অ্যাকাউন্ট ব্যবহারকারী টাকা ফেরত পাঠান ব্যবসায়ী শাহিন হোসেনের কাছে। ব্যবসায়ী শাহিন হোসেন টাকা ফেরত পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং এএসপি জামিল হোসেনকে ধন্যবান জানান।
ব্যবসায়ী শাহিন হোসেন বলেন, নগদের নম্বর ভুল হয়ে টাকা চলে যায় অন্যত্র। এএসপি জামিল আকতার স্যারের প্রচেষ্টায় টাকা ফিরে পেয়ে মহাখুশি। পুলিশ প্রকৃত পক্ষেই জনগণের বন্ধু।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মো. জামিল আকতার বলেন, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহারের সময় আমাদেরকে আরো সতর্ক হতে হবে। ভুল নম্বরে টাকা চলে গেলে উক্ত নম্বরে কল করে টাকা ফেরত না চাওয়াই উত্তম। এক্ষেত্রে থানায় এসে জিডি করে পুলিশের সহযোগিতা নিলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে। এর পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবা গ্রহীতাদের অবশ্যই মনে রাখা উচিত তাদের একাউন্টের পাসওয়ার্ড বা ওটিপি কারো সাথে কখনোই শেয়ার করা যাবে না। প্রতারক চক্র কৌশলে পাসওয়ার্ড বা ওটিপি জেনে নিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভুল নম্বরে যাওয়া টাকা ফিরিয়ে দিলেন এএসপি জামিল!

আপডেট সময় : ০২:৫৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২