ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাটগ্রাম সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফের ককটেল বিস্ফোরণ ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথির উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ বাগাতিপাড়ায় বাউয়েটের ২৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত মান্দায় পানি সেচের মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, কমছে আবাদি জমি রাবিতে শিবিরের ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ নলডাঙ্গায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ, ভ্রাম্যমাণ বিক্রেতাকে জরিমানা বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি আসলাম গ্রেপ্তার মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ

পাঁকা সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২ ২৯৭ বার পড়া হয়েছে

সীমান্তে গুলি বাংলাদেশী যুবক নিহত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁকা সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত!

এম এম মামুন, নিউজ ডেস্ক:
পাঁকা সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত! চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা সীমান্তে গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে।
নিহত দুলাল হোসেন (৩০) শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের সীমান্তবর্তী দশরশিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বিএসএফের গুলিতে দুলাল নিহত হন জানান স্থানীয়রা।

গ্রামবাসী জানিয়েছেন, বুধবার দুপুর দেড়টা পর্যন্ত নিহত দুলালের মরদেহ সীমান্ত লাইন থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে ভারতের অভ্যন্তরে পশ্চিমবঙ্গের সুতি থানার চাঁদনীচক এলাকার মাঠের ভেতরে পড়ে ছিল।
শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের লোকজন ও নিহত দুলালের স্ত্রী শাহিদা খাতুন (২৫) জানিয়েছেন, দুলাল হোসেন মঙ্গলবার সন্ধ্যার পর কয়েকজনের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়ি ফেরেননি। গভীর রাতে সীমান্তে গুলির শব্দ পান গ্রামবাসী। বুধবার সকালে তারা খবর পান বিএসএফের চাঁদনীচক ফাঁড়ির জোয়ানদের গুলিতে দুলাল হোসেন নিহত হয়েছেন। ভারতের এক কিলোমিটার অভ্যন্তরে তার লাশ রয়েছে।

এলাকার মানুষ ও নিহত দুলালের আত্মীয়স্বজনরা বুধবার সকালে বিজিবির ওয়াহেদপুর কোম্পানি ফাঁড়িতে গিয়ে খবর দেন। তারা দুলালের মরদেহ ফিরিয়ে আনার অনুরোধ করেন বিজিবির কাছে।
পরে বিজিবির ওয়াহেদপুর কোম্পানি ফাঁড়ির একটি দল দুলালের বাড়িতে গিয়ে তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তারা এলাকাবাসীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। তবে পাঁকার ওয়াহেদপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে কোনো বাংলাদেশির হতাহতের ঘটনা নিশ্চিত না হওয়ার কথা জানিয়ে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩, বিজিবি ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাহেদ। বুধবার দুপুরে তিনি বলেন, ওয়াহেদপুর সীমান্তে কোনো বাংলাদেশির হতাহতের খবরটি আমরা নিশ্চিত হতে পারিনি। কিছু ঘটে থাকলে তা ভারতের অভ্যন্তরে ঘটে থাকতে পারে। সীমান্ত পয়েন্টে কোনো কিছু ঘটেনি। তবে বিষয়টি সম্পর্কে জানতে খোঁজখবর নিচ্ছি।

অন্যদিকে এলাকাবাসী জানিয়েছেন, ওয়াহেদপুর কোম্পানির আওতাধীন ফতেপুর, জোহরপুর ও জোহরপুর টেক সীমান্ত এলাকায় চারটি মাদক চোরাচালান চক্র সক্রিয় রয়েছে। তারা ভারত থেকে ইয়াবা হেরোইন ও ফেনসিডিল এনে বাংলাদেশের ভেতরে পাচার করে আসছে বেশ কিছুদিন ধরে। পদ্মা নদীর পেটের ভেতরে দুর্গম চরাঞ্চল হওয়ায় বিজিবির চোখ ফাঁকি দিয়ে এসব সীমান্তে চারটি মাদক সিন্ডিকেট খুবই তৎপর রয়েছে।
নিহত দুলাল হোসেন একটি মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য ছিলেন। এলাকাকাবাসীর আশঙ্কা দুলাল তার অপর দুই সহযোগীর সঙ্গে গভীর রাতে মাদকের চালান নিয়ে ভারতের সীমান্তবর্তী হাসেনপুর থেকে বাংলাদেশে ফিরছিল। বিএসএফ চাঁদনীচক ক্যাম্পের জোয়ানরা গুলি চালালে দুলাল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তবে তার অপর দুই সহযোগী পালিয়ে আসতে সক্ষম হয়।
এলাকাবাসী আরও জানায়, দুলাল একটি মাদক চোরাচালান মামলায় এক বছর কারাগারে থেকে সম্প্রতি জামিনে ছাড়া পান। জামিনে মুক্ত হয়েই তিনি আবারও মাদক কারবারে সক্রিয় হয়ে ওঠেন। তার বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাঁকা সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত!

আপডেট সময় : ০২:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২