ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাণীনগরে ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ৫৭৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রী মনোরঞ্জন চন্দ্র, নওগাঁ প্রতিনিধিঃ
শনিবার রাতে নওগাঁর রাণীনগরের মিরাট গ্রামে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগানসহ শহিদুল ইসলাম (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। আটক শহিদুল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামের রবু আলীর ছেলে। এঘটনায় রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিপিসি-২ (নাটোর), র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, এদিন রাত ৮টায় উপজেলার মিরাট গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ২টি ওয়ান শুটারগান, ১টি মোবাইল, ১টি সীমকার্ডসহ শহিদুল ইসরাম কে আটক করা হয়। র‍্যাব-৫ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত অস্ত্র অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন শহিদুল। তার বিরুদ্ধে রাতেই রাণীনগর থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু করে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
রাণীনগর থানার ওসি (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস জানান, রাতইে র‍্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক শহিদুলকে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাণীনগরে ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১১:৩৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১