ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

দুইদিন বন্ধ থাকার পর চালু হলো কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২ ২১৯ বার পড়া হয়েছে

কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল শুরু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুইদিন বন্ধ থাকার পর চালু হলো কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
দুইদিন বন্ধ থাকার পর চালু হলো কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল। অতি ভারী বষর্ণে রাঙ্গামাটি সীমান্তের ওপারের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুবলং চ্যানেলে পানির তীব্র স্রতের কারনে দূর্ঘটনার আশঙ্কায় বন্ধ থাকা ৬টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল খুলে দেয়া হয়েছে।
সোমবার ও মঙ্গলবার দুইদিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর বুধবার (২২জুন) থেকে আবারো রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পূর্বের নিয়মানুযায়ী লঞ্চ চলাচল শুরু করবে। মঙ্গলবার (২১জুন) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল ও যাত্রী পরিবহন সংস্থার রাঙ্গামাটি জোন চেয়ারম্যান মোঃ মঈনুদ্দীন সেলিম।

তিনি জানান, রাঙ্গামাটিতে টানা ভারী বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ার পাশাপাশি উজান থেকে নেমে আসা পানির ঢলে সুবলং চ্যানেলে তীব্র স্রতে স্বাভাবিক লঞ্চ চলাচল বিঘ্নিত হচ্ছিলো। তাই ভারি বর্ষণ ও স্রতের কারণে দূর্ঘটনা এড়াতে সোমবার (২০ জুন) থেকে রাঙ্গামাটির সব নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিই। মঙ্গলবার (২১ জুন) বৃষ্টিপাত স্বাভাবিক হয়ে আসায় এবং সুবলং চ্যানেলে পানির স্রত কিছুটা স্বাভাবিক হয়ে যাওয়ায় বুধবার (২২ জুন) সকাল থেকে পূর্বের ন্যায় আবারো লঞ্চ চলাচল শুরু করা হবে।

গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের সুবলং চ্যানেলে তীব্র স্রতের সৃষ্টি হওয়ায় বড় ধরণের দুর্ঘটনা এড়াতে হ্রদের ৬টি নৌ পথে গত দু’দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ রেখেছিলো লঞ্চ মালিক সমিতি। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিপাত বন্ধ হওয়ায় এবং নদীর স্রত কিছুটা স্বাভাবিক হওয়ায় বুধবার সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক করার ঘোষণা দেয় লঞ্চ মালিক সমিতির নেতারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ উপজেলা নিয়ে গঠিত দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটির ৭ উপজেলার সঙ্গে নৌ-পথে চলাচলের সুযোগ রয়েছে৷ তবে কাপ্তাই উপজেলায় লঞ্চ চলাচল না করলেই অন্য ৬ উপজেলা বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, লংগদু, বাঘাইছড়ি ও নানিয়ারচরে নিয়মিত লঞ্চ যাওয়া আসা করে। এর মধ্যে বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, লংগদু ও বাঘাইছড়ির মানুষ জেলা সদর থেকে সরাসরি সড়কপথে যাতায়াতের সুযোগ নেই। লংগদু-বাঘাইছড়ির সঙ্গে সড়ক পথ থাকলেও সেটি খাগড়াছড়ির দীঘিনালা হয়ে যেতে হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুইদিন বন্ধ থাকার পর চালু হলো কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল

আপডেট সময় : ০৫:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২