ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

পাহাড়ি ঢলে রাঙ্গামাটির নিম্নাঞ্চল প্লাবিত; কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল বন্ধ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২ ২৬০ বার পড়া হয়েছে

নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল বন্ধ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাহাড়ি ঢলে রাঙ্গামাটির নিম্নাঞ্চল প্লাবিত; কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল বন্ধ!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
পাহাড়ি ঢলে রাঙ্গামাটির নিম্নাঞ্চল প্লাবিত; কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল বন্ধ! অতি ভারী বষর্ণে রাঙ্গামাটি সীমান্তের ওপারের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুবলং চ্যানেলে পানির তীব্র স্রোতের কারনে দূর্ঘটনার আশঙ্কায় সোমবার (২০ জুন) সকাল থেকে রাঙ্গামাটির অন্তত ছয়টি নৌ-রুটে যাত্রীবাহি লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল যাত্রী পরিবহণ সংস্থা রাঙ্গামাটি জোন কর্তৃপক্ষ।
রোববার (১৯ জুন) দিবাগত রাতে সংগঠনটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল ও যাত্রী পরিবহন সংস্থার রাঙ্গামাটি জোন চেয়ারম্যান মো. মঈনুদ্দীন সেলিম ও যাত্রীবাহি লঞ্চের মালিক গিয়াস উদ্দিন আদর। তবে পরিস্থিতি উত্তরণ হলে মঙ্গলবার (২১ জুন) এ পথে নৌযান চলাচল স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। পরিস্থিতি সাপেক্ষ এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তারা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল ও যাত্রী পরিবহন সংস্থার রাঙ্গামাটি জোন চেয়ারম্যান মো. মঈনুদ্দীন সেলিম জানান, রাঙ্গামাটিতে গত কয়েকদিনে টানা বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ার পাশাপাশি উজান থেকে নেমে আসা পানির ঢলে সুবলং চ্যানেলে তীব্র স্রোতে স্বাভাবিক লঞ্চ চলাচল বিঘ্নিত হচ্ছে। তাই ভারি বর্ষণ ও স্রোতের কারণে সোমবার (২০ জুন) থেকে রাঙ্গামাটির সব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। প্রচন্ড স্রোতের কারণে লঞ্চ দুর্ঘটনার সম্ভাবনার ঝুঁকি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার স্রোতের পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, রাঙ্গামাটিতে সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল এর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ৪ দিনের বৃষ্টিপাত কিছুটা কমে আসলেও পাহাড়ি ঢল নেমে আসছে। উপজেলাগুলোতে জরুরি ভিত্তিতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রিতদের শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসের আশংকায় প্রাথমিক ভাবে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে ২৮টি ঝুঁকিপুর্ণ এলাকা চিহ্নিত করে রাঙ্গামাটি শহরের ১০টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১ হাজারের বেশি মানুষ সরিয়ে আনা হয়েছে। প্রবল বর্ষণে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের বিভিন্ন অংশে পাহাড় ধস ও রাস্তায় ভাঙ্গন দেখা দিয়েছে। রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক স্বাভাবিক রাখতে সড়ক ও জনপদ বিভাগের কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাহাড়ি ঢলে রাঙ্গামাটির নিম্নাঞ্চল প্লাবিত; কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল বন্ধ!

আপডেট সময় : ১১:৪৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২