শত বছরের পুরোনো গাছ রক্ষায় নলডাঙ্গায় মানববন্ধন
- আপডেট সময় : ০৪:১০:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২ ১৯৬ বার পড়া হয়েছে

শত বছরের পুরোনো গাছ রক্ষায় নলডাঙ্গায় মানববন্ধন
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
শত বছরের পুরোনো গাছ রক্ষায় নলডাঙ্গায় মানববন্ধন। নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের ইয়ারপুর সুইজ গেট সংলগ্ন প্রায় শত বছরের পুরোনো পাইকর গাছ বিক্রয়ের জন্য নিলামের নির্দেশ দিয়েছে নাটোর পানি উন্নয়ন বিভাগ। সম্প্রতি এই গাছ বিক্রয়ের নিলাম বন্ধ ও গাছ রক্ষায় মানববন্ধন করেছে স্থানীয় জনগণ।
এসময় তারা বলেন, ইয়ারপুরের প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্যের অন্যতম স্থান এই পাইকর গাছ। পুরোনো এই গাছ কেটে, প্রকৃতি ধ্বংস করে-এমন হটকারী সিদ্ধান্ত মেনে নেয়ার মত নয়। কিছু ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য পুরোনো ঐতিহ্যবাহী সুন্দর গাছ কাটার এমন ষড়যন্ত্র করেছে।
সারাদিন পরিশ্রম করা আমাদের গ্রামের ক্লান্ত কৃষকেরা এই গাছের নিচে বসে বিশ্রাম নেয়,এই গাছ নিধন করলে একটি সৌন্দর্যমন্ডিত ঐতিহ্যেরবাহক এই গাছ হারাবে এলাকাবাসী।
ইয়ারপুর গ্রামবাসি মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যসহ সকলের হস্তক্ষেপ কামনা করে বলেন,বৃক্ষ নিধন করে প্রকৃতির বৈচিত্রকে খুন করার এই নিষ্ঠুর চক্রান্তের প্রতিকার চাই আমরা সবাই।



















