ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০

লক্ষ্যমাত্রার চেয়ে বাগাতিপাড়ায় লিচুর ফলন ৩ গুণ বেশি, দামও ভালো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ১৮৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্যমাত্রার চেয়ে বাগাতিপাড়ায় লিচুর ফলন ৩ গুণ বেশি, দামও ভালো

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
লক্ষ্যমাত্রার চেয়ে বাগাতিপাড়ায় লিচুর ফলন ৩ গুণ বেশি, দামও ভালো। চলতি মৌসুমে আবহাওয়া সম্পূর্ণ অনুকূলে থাকায় এবং কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় নাটোরের বাগাতিপাড়ায় লিচুর ফলনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে প্রায় তিন গুণ। এবার এই মৌসুমে লিচুর বাম্পার ফলন হয়েছে, আবার দাম ভালো পেয়ে লাভবান হচ্ছেন চাষিরা বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ।স্থানীয় কৃষি দপ্তরের তথ্য মতে, উপজেলায় প্রায় ৬৯০ বিঘা জমিতে লিচুর বাগান রয়েছে। এ বছর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা ছিল ৭৬৭ মেট্রিক টন। আর বাগানগুলোর প্রায় ৯৫ ভাগ গাছেই লিচু ধরেছে। বড় ধরনের কোনো দুর্যোগ না হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩ গুণ বেশি লিচু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উপজেলায় প্রায় ৭ থেকে সাড়ে ৭ কোটি টাকা লিচুর বাণিজ্য হবে বলে আশাবাদী।

সরেজমিনে দেখা গেছে, এই উপজেলায় সবচেয়ে বেশি লিচুর চাষ হয়, নওশেরা, যোগিপাড়া, জামনগর, গালিমপুর, তমালতলা, রহিমানপুর, এবং তকিনগর এলাকায়। ইতোমধ্যে বম্বাই ও স্থানীয় (আঁটি) জাতের লিচু বিক্রি হচ্ছে। বর্তমানে রাজধানী ঢাকাসহ সিলেট, চিটাগং, বরিশাল, খুলনা, পটুয়াখালী, ময়মনসিংহ ছাড়াও দেশের বিভিন্ন এলাকার পাইকাররা এসে সরাসরি বাগান থেকে লিচু কিনে নিয়ে যাচ্ছেন। বম্বাই জাতের লিচু চাষিদের কাছে থেকে প্রতি হাজার লিচু ১ হাজার ৭০০ থেকে দুই হাজার টাকা হারে বিক্রি করছেন বলে জানিয়েছেন চাষিরা।

এ বছর পাঁচ বিঘা বম্বাই জাতের বাগানে ভালো লিচু ধরেছে। পাইকাররা বাগানে এসে লিচুর দামও করছেন। আশা করছেন সাড়ে পাঁচ লাখ টাকায় দুই-একদিনের মধ্যে বিক্রয় করতে পারবেন। লিচুর এই ফলন ও দামে খুশি তিনি।
এমনটা বলছিলেন তমালতলা এলাকার লিচু চাষি আলাউদ্দিন।মাহাবুর রহমান নামে আর একজন লিচু চাষি বলেন, তার চার বিঘা জমির লিচু বাগানের প্রতিটি গাছেই লিচু ধরেছে এবছর। ইতিমধ্যে পাইকাকাররা প্রতি হাজার লিচু ১ হাজার ৮০০ টাকায় বাগান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। এপর্যন্ত ১লাখ ৮০ হাজার টাকার লিচু বিক্রি করছেন। তিনি আশা করছেন এই বাগান থেকে প্রায় ৫ লাখ টাকার লিচু বিক্রি করতে পারবেন।

বরিশাল থেকে লিচু কিনতে আশা পাইকারী ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, কয়েক দিন ধরে এই উপজেলার বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৭০০ টাকা থেকে ২ হাজার টাকায় পাইকারি লিচু কিনে বরিশাল পাঠাচ্ছেন। তিনি প্রতিদিন প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার লিচু বরিশালে পাঠিয়ে থাকেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় বাগাতিপাড়ায় এ বছর লিচুর বাম্পার ফলন হয়েছে। আর দাম ভালো থাকায় চাষিরা লাভবান হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লক্ষ্যমাত্রার চেয়ে বাগাতিপাড়ায় লিচুর ফলন ৩ গুণ বেশি, দামও ভালো

আপডেট সময় : ১১:১৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২