ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

সিংড়ায় হয়ে গেলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২ ২৮৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় হয়ে গেলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় হয়ে গেলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। নাটোরের সিংড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে চলনবিলের বিনগ্রাম মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে বিনগ্রাম উত্তরপাড়া যুবসংঘ।

বোরো ধান কাটার পর এবার ঘোড় দৌড় শুরুর আগেই বৃষ্টির পানি জমে যায় মাঠে। তবুও থেমে থাকেনি ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। খেলায় চলনবিলের বিভিন্ন এলাকা থেকে আসা ১৩টি ঘোড়া অংশ গ্রহণ করে। এসময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে শিশু, কিশোর সহ সব বয়সী নারী-পুরুষ পানির মধ্যেই ভির জমায়।এই ঘোড় দৌড় প্রতিযোগীতাকে ঘিরে এলাকায় উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়।

সংঘের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী নিউ ডিগ্রি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জার্জিস কাদির, স্থানীয় ইউপি সদস্য আবু দানেশ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক হাসান হারুন, সহ-সভাপতি জাহিদুর রহমান সোহাগ, সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম প্রমূখ।

সংঘের সভাপতি আব্দুর রহমান বলেন, বেশ কয়েক বছর ধরে বিনগ্রামে এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিগত দুই বছর করোনা ভাইরাসের কারনে প্রতিযোগীতার আয়োজন করা হয়নি। এবার বেশ ভালভাবে আয়োজনের ব্যবস্থা করা হয়। কিন্তু বোরো ধান কাটার পর কয়েকদিনের বৃষ্টিতে মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে ইচ্ছা থাকা সত্বেও দুশৃকদের জন্য ভাল জায়গার ব্যবস্থা করা যায়নি। তবে গ্রামীণ এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষ জলাবদ্ধ পানির মধ্যে দাঁড়িয়েই প্রতিযোগীতা উপভোগ করেন। এলাকার অনেকে এই ঘোড়দৌড় প্রতিযোগিতাকে সামনে রেখে মেয়ে জামাইকে বাড়িতে নিয়ে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় হয়ে গেলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

আপডেট সময় : ১১:৪১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২