বাগাতিপাড়ায় দুই দিনব্যাপী শিশু মেলা উদ্বোধন
- আপডেট সময় : ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২ ১৫২ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় দুই দিনব্যাপী শিশু মেলা উদ্বোধন
ফজলুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। ‘শিশু ও নারী উন্নয়ন সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন’ প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস এই মেলার আয়োজন করে।
মঙ্গলবার (২৪ মে) সকালে উপজেলা চত্ত্বরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
তবে এদিন দুপুরে শিশু মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ। পরে এ উপলক্ষে উপজেলা পরিষদের জিমনেসিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এছাড়াও এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, বাগাতিপাড়া পৌর মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, বাগাতিপাড়া সহকারী কমিশনার(ভূমি) নিশাত আনজুম অনন্যা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।




















