ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

মোহনপুরে সংঘর্ষে নারীসহ আহত ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২ ১৯১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে সংঘর্ষে নারীসহ আহত ৭

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:

মোহনপুরে সংঘর্ষে নারীসহ আহত ৭। রাজশাহীর মোহনপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে একই পরিবারের সাতজন আহত হয়েছেন।

শনিবার (২১মে) সকাল সাড়ে ৬ টার সময় উপজেলার মৌগাছি ইউনিয়নের বেড়াবাড়ি বামনদীঘি গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম বাদি হয়ে নারীসহ ১২ জনকে আসামি করে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

আহতরা হচ্ছেন রবিউল ইসলাম (৪০), গোলাম মোস্তফা (৬০), তাঁর স্ত্রী খাদিজা বেগম (৫০), রফিকুল ইসলাম (৪৮) , আবু হায়হান (২৮), স্ত্রী রুমা বেগম (২২), বোরহান উদ্দিন (২৬)। আহতরা মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মামলা ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বেড়াবাড়ি বামনদীঘি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে সানাউল্লাহ ও হাবিবুর রহমানের সাথে প্রতিবেশী আব্দুল জব্বারের ছেলে রবিউল ইসলামসহ ভাইদের সাথে জমি নিয়ে বিরোধ চলে অাসছিল। ওই জমির উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। প্রতিপক্ষ সানাউল্লাহ তার লোকজন নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অপেক্ষা করে উক্ত জমিতে থাকা পেঁপে ও কলা গাছ কেটে ফেলে জমি দখলের চেষ্টা করতে থাকে। এ সময় বাঁধা দিলে সানাউল্লাহ ও রবিউল ইসলামের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সানাউল্লাহসহ চার ভাই মিলে তাদের লোকজন লোহার রড ও লাঠিসোটা নিয়ে রবিউল ইসলামসহ পরিবারের লোকজনের উপর হামলা চালিয়ে মারপিট করে ১২ আনা ওজনের স্বণের চেইন ও নগদ ৬৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে সংঘর্ষে নারীসহ আহত ৭

আপডেট সময় : ১১:০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২