ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

জনপ্রিয় গোপালভোগ আম রাজশাহীর বাজারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২ ১৬৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় গোপালভোগ আম রাজশাহীর বাজারে

এম এম মামুন, নিউজ ডেস্ক:
জনপ্রিয় গোপালভোগ আম রাজশাহীর বাজারে।
অপেক্ষার প্রহর শেষ করে বাজারে এল রাজশাহী অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় গোপালভোগ জাতের আম। শুক্রবার (২০ মে) সকাল থেকেই চাষিরা গাছ থেকে এই আম নামাতে শুরু করেন। জেলার সবচেয়ে বড় আমের হাট বানেশ্বর ও মোহনপুর উপজেলার কামারপাড়া আড়তগুলোতেও উঠেছে গোপালভোগ আম।

অপরিপক্ব আম নামানো ঠেকাতে জেলা প্রশাসন এবারও জাতভেদে আম নামানোর দিনক্ষণ ঠিক করে দেয়। গত ১৩ মে গুটি জাতের আম নামানোর মধ্য দিয়ে শুরু হয় রাজশাহীর আমের বেচাকেনা। এর এক সপ্তাহ পর বাজারে এল উন্নতজাতের আম গোপালভোগ।

শুক্রবার সকালে নিজের বাগান থেকে গোপালভোগ আম নামিয়েছেন পবা উপজেলার হরিপুর এলাকার চাষি রফিকুল ইসলাম। তিনি জানান, গাছে এবার আম খুবই কম। তাঁর সাতটি গোপালভোগ জাতের গাছের মধ্যে তিনটিতে কয়েকদিন আগে আম পাকা দেখা গেছে। তাই এই তিনটির আম নামিয়েছেন। অন্য চারটি গাছের আম নামাবেন আর এক সপ্তাহ পর।

পুঠিয়ার বানেশ্বর আমের হাটে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিমণ কাঁচা গোপালভোগ আম চাষিদের কাছ থেকে শুক্রবার আড়তগুলোতে কেনা হয়েছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা মণ দরে। দু’একদিনের মধ্যে দাম আরও বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ বা লখনা আম নামানো যাবে। এ ছাড়া ২৮ মে থেকে হিমসাগর বা খিরসাপাত, ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি; ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারী-৪, ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি আম নামিয়ে বাজারজাত করতে পারবেন চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহীর ৯ উপজেলা ও মহানগরে এবার ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমবাগান আছে। হেক্টরপ্রতি গড় ফলন ধরা হয়েছে ১১ দশমিক ৫৯ মেট্রিক টন। আমের মোট উৎপাদন হতে পারে ২ লাখ ১৪ হাজার ৬৭৬ মেট্রিক টন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনপ্রিয় গোপালভোগ আম রাজশাহীর বাজারে

আপডেট সময় : ০৪:৫৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২