পার্বত্য চুক্তি বাস্তবায়নে আবারো সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষনার দাবি সন্তু লারমার
- আপডেট সময় : ০২:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২ ১৭৫ বার পড়া হয়েছে

পার্বত্য চুক্তি বাস্তবায়নে আবারো সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষনার দাবি সন্তু লারমার
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
পার্বত্য চুক্তি বাস্তবায়নে আবারো সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষনার দাবি সন্তু লারমার। পার্বত্য চট্টগ্রাম আ লিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন ও চুক্তি বাস্তবায়নের জন্য আবারো একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষনার দাবী জানিয়েছেন।
শুক্রবার (২০ মে) সকালে রাঙ্গামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে পাহাড়ী ছাত্র পরিষদের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপলক্ষে আয়োজিত ছাত্র-জনসাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি জিমনেসিয়াম মাঠে আয়োজিত সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমন মারমার সভাপতিতেœ বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক জয়বায়দা নাসরিন, বিশিষ্ট সাংবাদিক নজরুল কবীর, বিশিষ্ট বুদ্ধিজীবি ও কবি শিশির চাকমা।
এর আগে জাতীয় পাতাকা উত্তোলন করেন পার্বত্য চট্টগ্রাম আ লক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন শিক্ষাবিদ মংসানু চৌধুরী সমাবেশ শেষে একটি বিক্ষোভ-মিছিল জিমনেসিয়াম মাঠ থেকে শহরের বনরুপা এলাকা পর্ষন্ত গিয়ে পুনরায় জিমনেসিয়াম মাঠে গিয়ে শেষ হয়।
























