ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড়

নানিয়ারচরে ৫ কোটি টাকার উন্নয়নকাজের ভিত্তি প্রস্তুর স্থাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২ ১৯১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানিয়ারচরে ৫ কোটি টাকার উন্নয়নকাজের ভিত্তি প্রস্তুর স্থাপন

সরকার পার্বত্য অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে সহায়ক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে-নিখিল কুমার চাকমা

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনধিঃ
নানিয়ারচরে ৫ কোটি টাকার উন্নয়নকাজের ভিত্তি প্রস্তুর স্থাপন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫ কোটি টাকার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
রবিবার (১৫ মে) সকালে রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলায় এই ৬টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তুর স্থাপনের উদ্বোধন করেন তিনি।

এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা ও অফিসার ইনচার্জ সুজন হালদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উন্নয়নমূলক এসব কাজের মধ্যে নানিয়ারচর শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের ভবন, নানিয়ারচর সরকারি কলেজের একাডেমিক ভবন সম্প্রসারণ, টিএন্ডটি বাজার হতে কল্যাণপাড়া রাস্তা, রত্নাংকুর বন বিহারের অফিস কাম অতিথি ভবন, বড়পুল পাড়া হতে শনখোলা পাড়া সুশীল চাকমা টিলা পর্যন্ত রাস্তা ও বড়পুল পাড়া নিম্ন মাধ্যমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়।
উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তুর স্থাপনকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্যবাসীর উন্নয়নে আন্তরিক। সরকার এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে সহায়ক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। সরকারের গৃহীত এইসব উন্নয়ন প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
এসময় এসব উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন হওয়ায় খুশি হয়েছেন নানিয়ারচরের বসবাসরত স্থানীয় বাসিন্দারা। সরকারের উন্নয়নমূলক এসব কাজ জনমনে শান্তি আনবে বলেও দাবি করেন তারা।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা বলেন, কল্যাণপাড়া ও শনখোলা পাড়া সড়ক উন্নয়নে এলাকাবাসী খুব উপকৃত হবেন। এলাকার কৃষিজাত পণ্য বাজারজাত করনের পাশাপাশি এলাকাবাসী শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত সুবিধা পাবেন বলে মন্তব্য করেন তিনি। পাহাড় উন্নয়নে প্রধানমন্ত্রী ও উন্নয়ন চেয়ারম্যানকে ধন্যবাদ জানান এই জনপ্রতিনিধি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নানিয়ারচরে ৫ কোটি টাকার উন্নয়নকাজের ভিত্তি প্রস্তুর স্থাপন

আপডেট সময় : ০১:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২