ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু সচেতনতা সভা নালিতাবাড়ী সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর নজরদারিতে রুখে দেওয়া হলো অপপ্রয়াস রাণীনগরে পুলিশের উপর হামলা মারধরের ঘটনায় গ্রেফতার ১ বাগাতিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু

চাটমোহরে ট্রেনের টিকেট কালোবাজারিদের দখলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২ ২২৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাটমোহরে ট্রেনের টিকেট কালোবাজারিদের দখলে

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ

পাবনার চাটমোহরে ট্রেনের টিকেট কালোবাজারি ও অতিরিক্ত দামে সেই টিকেট বিক্রি চলছে অনেকটা প্রকাশ্যেই। সংশ্লিষ্টরা জেনেই এ বিষয়ে কোন প্রকার পদক্ষেপ নিচ্ছে না। ঈদ পরবর্তী সময়ে চাটমোহর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারী মহামারী আকার ধারণ করেছে। তিনগুন, চার গুণ দামে বিক্রি হচ্ছে এই টিকেট।

চাটমোহর রেলওয়ে স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, টিকেট ছাড়ার ১০/১৫ মিনিটের মধ্যেই সব টিকেট শেষ হয়ে যাচ্ছে। কালোবাজারী সিন্ডিকেট শুধু চাটমোহরের টিকেটই নয়। তারা রাজশাহী-ঢাকা, ঈশ্বরদীসহ সকল স্টেশনের টিকেট কেটে নিচ্ছে। পরে সেই টিকেট বিক্রি করছে চড়া দামে। চাটমোহর রেলওয়ে স্টেশনের একাধিক চাস্টলে কালোবাজারী সিন্ডিকেটের সদস্যরা টিকেট বিক্রি করছে। টিকেট না পেয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অনেকেই কালোবাজারীদের কাছ থেকে টিকেট কিনতে বাধ্য হচ্ছেন। তবে রেলওয়ের কোন কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন। ট্রেনের টিকেট কালোবাজারী অব্যাহতভাবে চললেও, প্রশাসন তা বন্ধ করতে পারছেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাটমোহরে ট্রেনের টিকেট কালোবাজারিদের দখলে

আপডেট সময় : ০৪:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২