ঢাকা ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

শিক্ষক মোবাইল ফোন কেড়ে নেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২ ২২৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষক মোবাইল ফোন কেড়ে নেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা!

চ্যানেল এ নিউজ ডেস্কঃ
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে ঢোকায় শ্রেণী শিক্ষক তা কেড়ে নিয়ে নিজের কাছে রাখেন। আর এতেই অভিমান করে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে অরণ্য কোড়াইয়া নামের এক ছাত্র।

নিহত অরণ্য কোড়াইয়া (১৬) নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ভবানীপুর খ্রিস্টান পাড়ার রঞ্জিত কোড়াইয়ার ছেলে ও রামাগাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার পর কোন এক সময় সে নিজ ঘরে আত্মহত্যা করে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জোয়াড়ি ইউপি চেয়ারম্যান চাঁদ মাহামুদ জানান, মোবাইল ফোন নিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা নিষেধ। রোববার ইংরেজী ক্লাস চলাকালীণ হঠাৎ অরণ্য কোড়াইয়ার মোবাইল ফোন বেজে উঠলে ক্লাস শিক্ষক ইমরান হোসেন তা কেড়ে নেয় এবং ওই ছাত্রকে জানিয়ে দেন যে, তার অভিভাবককে সঙ্গে নিয়ে আসলে মোবাইল ফোন ফেরত দেওয়া হবে। বাড়িতে ফিরে অরণ্য তার মাকে বিষয়টি জানায়। রাতের খাবার শেষ হওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে অরণ্য নিজ শোবার ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার (১০ মে) সকালে প্রাইভেট পড়ার জন্য অরণ্যকে মা ডাকতে গেলে দেখতে পায় ঘরের তীরের (ডাব) সাথে রশি দিয়ে ঝুলে আছে তার মৃতদেহ।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল ছাত্রের আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষক মোবাইল ফোন কেড়ে নেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা!

আপডেট সময় : ১২:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২