ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজশাহীর পদ্মার পাড়ে মানুষের স্রোত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২ ১৯৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পদ্মার পাড়ে মানুষের স্রোত

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর পদ্মার পাড়ে মানুষের স্রোত।
নির্মল বাতাসে একটু প্রশান্তির শ্বাস নিতে রাজশাহীর মানুষ ছুটে যান পদ্মা নদীর ধারে। ভরা মৌসুমে থৈ থৈ পানি, গ্রীষ্ণে ধু-ধু বালুচার, কাঁশবন। এসবের মাঝেই বিনোদনের খোরাক মেটান মানুষ। ঈদ, বাংলা নববর্ষ কিংবা অন্যান্য উৎসবগুলোতে তিল ধারণের ঠাঁই হারায় পদ্মার পাড়। এবার ঈদেও তার ব্যতিক্রম হয়নি।

রাজশাহীতে ঈদের সকালটা ছিল বৃষ্টিস্নাত। তবে দুপুরের পর থেকেই স্বাভাবিক হয়ে আসে আবহাওয়া। আর তখন থেকেই বিনোদনপ্রেমি মানুষের ঢল নামে পদ্মার পাড়ে। হাজার হাজার শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে শহরের দক্ষিণ দিয়ে প্রবাহিত পদ্মার প্রায় ১০ কিলোমিটার এলাকা। ঈদের ছুটিতে রাজশাহীর সব বয়সী মানুষকেই কাছে টেনেছে পদ্মা।

বিনোদনপ্রেমি এসব মানুষের জন্য পদ্মার পাড়কে সাজিয়ে তুলেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। পদ্মার তীরে তৈরি হয়েছে নতুন নতুন ওয়াক ওয়ে। প্রায় পুরো এলাকাটিতেই করা হয়েছে আলোর ব্যবস্থা। পদ্মার পাড়ে রয়েছে অসংখ্য রেস্তোরাঁ। ঈদের দিন ও পরের দিন এসব রেস্তোরাঁগুলোতেও মানুষের ভিড় দেখা গেছে। কেউ পরিবারের সদস্যদের নিয়ে, কেউ বন্ধু-বান্ধবীদের সাথে গিয়ে সেখানে খাচ্ছেন। একটু বসার পর ঘুরে বেড়াচ্ছেন পদ্মার বালুচর কিংবা কাঁশবনে।
ঈদের ছুটিতে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকায়। টি-বাঁধ, বড়কুঠি, পঞ্চবটি কিংবা ফুলতলার ঘাটেও জনস্রোত নামতে দেখা গেছে পদ্মার বালুচরের দিকে। ভরা মৌসুমে এসব এলাকায় মানুষ পদ্মার বুকে যেতেন নৌকা ভ্রমণে। এখন পদ্মা দূরে সরেছে। তাই লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় বালুচরে বিনোদনের জন্য রাসিক দিয়েছে বিচ বাইক। নদীর পাড়ে রাখা হয়েছে বেশকিছু বিচ চেয়ারও। এসব চেয়ারে বসে কিংবা বিচ বাইকে চড়ে কক্সবাজারের স্বাদ নিয়েছেন অনেকে। সেখানে এ বছর শিশুদের নৌকা রাইডও দেখা গেছে। এই রাইডের দোলা শিশুদের মনে যোগ করেছে ঈদের আনন্দের নতুন মাত্রা।

লালন শাহ মুক্তমঞ্চ ঈদের দিন বিকালে ছোট্ট লামিয়া রহমানকে সঙ্গে নিয়ে এসেছিলেন তার বাবা লুৎফর রহমান। তিনি বললেন, এ বছর সংস্কার কাজের জন্য শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখান বন্ধ। শিশুপার্ক চালু থাকলেও প্রতিমাসেই বাচ্চাকে নিয়ে সেখানে যাওয়া হয়। তাই এবার ঈদের ছুটিতে তাকে নিয়ে এসেছেন পদ্মার পাড়ে। বালুচরও ভীষণ পছন্দ লামিয়ার।

ঈদের বিকালে পদ্মার পাড়ে হৈ হুল্লোড়ে মেতেছিলেন রাজশাহী কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মারুফ হোসেন। তিনি বলেন, ঈদের দিন বন্ধুদের সঙ্গে দেখা হওয়া চাই-ই চাই। এবার সবাই এসেছেন নদীর ধারে। তীব্র গরমের পর বৃষ্টিতে রাজশাহীর আবহাওয়া শীতল। বৃষ্টির পর বালুতে হাঁটতেও অন্যরকম ভাল লাগছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর পদ্মার পাড়ে মানুষের স্রোত

আপডেট সময় : ০১:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২