ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান হোসেনপুরে ৫ মাস পর নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩০-৩৫ লাখ টাকার ক্ষতির দাবি চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার পুঠিয়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র, থানায় জিডি রাণীশংকৈলে ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার পুঠিয়ায় পাটবোঝাই টলি উল্টে একজনের মৃত্যু

পঞ্চগড়ে দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৮:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

6 platoons of BGB deployed for security during Durga Puja in Panchagarh

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সীমান্ত জেলা পঞ্চগড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৩৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালু রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌর এলাকার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। এ সময় তিনি মন্দিরগুলোর নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

মন্দির পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৮ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, বিজিবির টহল দল সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো পরিস্থিতিতে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার ৩৫টি পূজামণ্ডপে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবিকে স্ট্রাইকিং ফোর্স হিসেবেও প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে মনিটরিং সেলও চালু করা হয়েছে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপপ্রচার বা গুজবের মাধ্যমে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। একই সঙ্গে গুজব ও অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০৮:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬