ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন

ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Jhinaigati bnp news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে ধানহাটি বাজারে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দলের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজাহান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল মান্নান হিরা, শামীম মোস্তফাসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

দলীয় সূত্রে জানা যায়, উপজেলার ৬৩টি ওয়ার্ড ও সাতটি ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। পরে এসব মিছিল উপজেলা সদরে এসে বড় সমাবেশে রূপ নেয়।

আলোচনা সভা শেষে সদর বাজার থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঢাকা থেকে আগত শিল্পী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শপথ নিয়ে দলের আদর্শ ধারণ করে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছেন, তা প্রশংসার দাবিদার। কেউ ক্ষমতার অপব্যবহার করে দলের ও প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন করলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।

জনগণের স্বার্থে ও এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ১১:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬