ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপুরে পুকুরে সেচের জলমোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু রুয়েটে শুরু হয়েছে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার মান্দায় শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন, শোকজ নোটিশ জারি বার্ধক্যে সন্তানের নির্যাতন, প্রাণভয়ে বাড়িছাড়া অসহায় বাবা-মা; রাণীশংকৈল থানায় অভিযোগ সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনমনে নানা গুঞ্জন বরেন্দ্রর রুক্ষ মাটিতে ফলছে মিষ্টি আঙুর, বাণিজ্যিক চাষে নতুন সম্ভাবনা ২২ বছরেও সংস্কার হয়নি বাগাতিপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক, দখল-সংকোচনে হারাচ্ছে অস্তিত্ব বরেন্দ্র অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য ধারণ করে সুনাগরিক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

বার্ধক্যে সন্তানের নির্যাতন, প্রাণভয়ে বাড়িছাড়া অসহায় বাবা-মা; রাণীশংকৈল থানায় অভিযোগ

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

news pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বার্ধক্যে সন্তানের নির্যাতন, প্রাণভয়ে বাড়িছাড়া অসহায় বাবা-মা; রাণীশংকৈল থানায় অভিযোগ

মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা ও বিষ প্রয়োগের হুমকির অভিযোগ; নিরাপত্তাহীনতায় অন্যত্র আশ্রয় বৃদ্ধ দম্পতির

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃদ্ধ বাবা-মায়ের ওপর নির্মম নির্যাতন চালিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাদেরই ছেলে ও পুত্রবধূদের বিরুদ্ধে। মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা এবং খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার হুমকির অভিযোগ এনে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অসহায় বৃদ্ধ বাবা মো. তসির উদ্দিন (৬৫)।

শনিবার (২০ জুন) রাণীশংকৈল থানায় দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার ধর্মগড় ইউনিয়নের ঝুলঝাড়ী গ্রামের বাসিন্দা তিনি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে ছেলে মো. মকবুল (৪৫), পুত্রবধূ মোছা. আমেনা খাতুন (৩৫) এবং অপর পুত্রবধূ মোছা. আনু (২৮)-এর মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে আসছেন।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা প্রায়ই বৃদ্ধ দম্পতিকে গালিগালাজ, মারধর এবং বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিতেন। সর্বশেষ গত ১৬ জুন দুপুরে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা বৃদ্ধ দম্পতির ওপর হামলা চালান।

ভুক্তভোগী তসির উদ্দিনের অভিযোগ, হামলার সময় পুত্রবধূ আনুর নির্দেশে অন্যরা তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে আহত করে। একপর্যায়ে আনু বৃদ্ধা শাশুড়ির গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। অপরদিকে পুত্রবধূ আমেনা খাতুন চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করেন। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয়।

কান্নাজড়িত কণ্ঠে তসির উদ্দিন বলেন, যে সন্তানদের মানুষ করতে জীবনভর কষ্ট করেছি, আজ তারাই আমাদের মারধর করে ঘরছাড়া করেছে। তারা প্রকাশ্যে বলেছে সুযোগ পেলে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলবে। আমরা এখন জীবনের ভয়ে দিন কাটাচ্ছি।

তাদের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আহত দম্পতিকে উদ্ধার করেন। স্থানীয়দের সামনেও অভিযুক্তরা বৃদ্ধ দম্পতিকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে নিরাপত্তার অভাবে নিজ বাড়িতে থাকতে পারছেন না তসির উদ্দিন ও তার স্ত্রী। প্রাণভয়ে তারা অন্যত্র আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বৃদ্ধ দম্পতির নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, বৃদ্ধ বাবার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বার্ধক্যে সন্তানের নির্যাতন, প্রাণভয়ে বাড়িছাড়া অসহায় বাবা-মা; রাণীশংকৈল থানায় অভিযোগ

আপডেট সময় : ০৮:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬