ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ শ্রীবরদীর শি’শু ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি চট্রগ্রাম থেকে গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল

মাধবপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজির ২ যাত্রী নিহত, আহত দুই

হবিগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাধবপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজির ২ যাত্রী নিহত আহত দুই

হবিগঞ্জের মাধবপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজির ২ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকালে উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বেঙ্গাডোবা এলাকার বাবু মিয়ার ছেলে সিএনজি চালক আক্কাছ মিয়া (৩৮) এবং ওই একই এলাকার মৃত কামরুল হাসানের স্ত্রী যাত্রী মনোয়ারা বেগম (৭০)। আহতরা হলেন, তাকলিমা বেগম ও লিটন মিয়া।

পুলিশ স্থানীয়রা জানিয়েছে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় একটি ব্রীজের উপর যাত্রীবাহী একটি যাত্রীবাহী সিএনজি অপর একটি সিএনজি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই সিএনজি চালক আক্কাছ মিয়া নিহত হন।

এসময় স্থানীয়রা গুরুতর আহত ৩ যাত্রীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মনোয়ারা বেগমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর ২ আহত তাকলিমা বেগম ও লিটন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাধবপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজির ২ যাত্রী নিহত, আহত দুই

আপডেট সময় : ০৩:৫৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬