ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, নাম-স্বাক্ষর জাল করার দাবি কৃষকদের বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত শিবগঞ্জে ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২, ভ্যান ও মোবাইল জব্দ রাণীনগরে ৫০টি পূজামন্দিরে সরকারি চাল ও গাছ বিতরণ গোদাগাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ১২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোহনপুরে বিশ্ব পরিবেশ দিবসের র‍্যালি ও আলোচনা সভা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে বিশ্ব পরিবেশ দিবসের র‍্যালি ও আলোচনা সভা

“প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য পদক্ষেপ, আমাদের ভবিষ্যতের জন্য অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোহনপুর উপজেলা প্রশাসন ও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত সকল মহিলা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপিত করা হয়েছে।

সোমবার (৮ জুন) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসারবৃন্দ, উপজেলার বিভিন্ন মহিলা সমবায় সমিতির সদস্য ও ওয়েভ ফাউন্ডেশনের প্রতিনিধিরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

“পরিবেশ রক্ষা কেবল সরকারের দায়িত্ব নয়, আমাদের প্রতিটি মা-বোনকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। প্লাস্টিক বর্জন এবং বেশি করে বৃক্ষরোপণই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ পৃথিবী উপহার দিতে।”

র‍্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ওয়েভ ফাউন্ডেশন এর প্রতিনিধি, মোহনপুর উপজেলার ঘাসফুল ও বাকশিমইল মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতিগণ।

বক্তারা গ্রামীণ নারীদের পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং টেকসই সমবায়ের মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত সমবায় সমিতির সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিটি সঞ্চালনা করেন মো: আব্দুল মাজেদ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মহিলা সমবায় সমিতির নেত্রীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে বিশ্ব পরিবেশ দিবসের র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৩:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬