ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, কমছে আবাদি জমি রাবিতে শিবিরের ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ নলডাঙ্গায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ, ভ্রাম্যমাণ বিক্রেতাকে জরিমানা বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি আসলাম গ্রেপ্তার মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

লালপুরে শিক্ষিকার ছো/ড়া ডাস্টারে আহত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, রামেকে অ’পা’রেশন

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২৪৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে শিক্ষিকার ছো/ড়া ডাস্টারে আহত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, রামেকে অ’পা’রেশন

শ্রেণিকক্ষে ডাস্টারের আঘাতে জিহ্বা কেটে গুরুতর জখম, ক্ষোভ পরিবার ও স্থানীয়দের

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ডাস্টার ছুড়ে মারার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

আহত শিক্ষার্থীর নাম মো. তাওহীদ (৭)। সে উপজেলার ওয়ালিয়া গ্রামের সোহানুর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষিকা হাফিজা খাতুন শ্রেণিকক্ষে পাঠদানের সময় তাওহীদের দিকে ডাস্টার ছুড়ে মারেন। এতে ডাস্টারটি শিশুটির চোয়ালে সজোরে আঘাত করলে তার জিহ্বা কেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়।

পরিবারের সদস্যরা জানান, আহত অবস্থায় প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ধুপইল সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সেখানে তার অপারেশন চলছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর পরিবার ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা হাফিজা খাতুনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে শিক্ষিকার ছো/ড়া ডাস্টারে আহত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, রামেকে অ’পা’রেশন

আপডেট সময় : ১০:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬