ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে নিজের গলায় ছু/রি চালিয়ে বৃদ্ধের মৃ’ত্যু ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেসামাল, জনমনে উদ্বেগ রাজশাহীতে কমেছে ডিম ও মুরগির দাম, স্বস্তিতে ক্রেতারা; বেড়েছে আলু, পেঁয়াজ ও শসার মূল্য বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় বাগাতিপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সং/ঘ/র্ষে বাবা-মেয়েসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৩৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সং/ঘ/র্ষে বাবা-মেয়েসহ নিহত ৫

রংপুর থেকে চিকিৎসা শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, আহত ৯ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

রংপুর থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাবা ও মেয়ে রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই গ্রামে নিয়ে আসা হয়।

নিহতরা হলেন ভুরুঙ্গামারী উপজেলার আসাদ মোড় এলাকার শামীম হোসেন (৩২), তার মেয়ে সাদিয়া আক্তার (৮), একই পরিবারের বাবু মিয়ার স্ত্রী তামান্না আক্তার (২৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী মিয়া (২৮) এবং ধলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাসচালক লিমন মিয়া (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ভুরুঙ্গামারীর একই এলাকার কয়েকজন বাসিন্দা একটি মাইক্রোবাস ভাড়া করে চিকিৎসার জন্য রংপুরে যান। চিকিৎসা শেষে রাতে ফেরার পথে নাগেশ্বরীর বাঁশেরতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. কোরবান আলী বাবু বলেন, একই এলাকার পাঁচজনের মৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, তিনি চারজনের মৃত্যুর তথ্য পেয়েছেন। দুর্ঘটনাস্থল নাগেশ্বরী থানার আওতাধীন হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা তারা নেবে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হিল জামান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সং/ঘ/র্ষে বাবা-মেয়েসহ নিহত ৫

আপডেট সময় : ০৯:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬