ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু নাটোরে শিল্পপতির একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পূর্ণ ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো’র কর্মচারীর মৃত্যু, চালক আহত রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু

প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ, ক্ষতি প্রায় ১৭ লাখ টাকা; অভিযোগ পেলে তদন্তের আশ্বাস পুলিশের

ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় খামারের প্রায় ৩ হাজার ব্রয়লার মুরগির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন খামার মালিক। এতে আনুমানিক ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামে অবস্থিত আবু সাঈদ পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে।

খামার মালিক আবু সাঈদ জানান, স্থানীয় আমির হোসেনের কাছ থেকে তিন বছরের জন্য তিনটি শেড ভাড়া নিয়ে তিনি প্রায় সাড়ে ৭ হাজার ব্রয়লার মুরগি পালন করছিলেন। সকালে প্রতিবেশী তোফাজ্জল ইসলাম ও তার স্ত্রী মর্জিনা বেগম খামারে প্রবেশ করে কীটনাশক বিষ প্রয়োগ করেন বলে অভিযোগ করেন তিনি। এতে তাৎক্ষণিকভাবে প্রায় ৩ হাজার মুরগি মারা যায়।

তিনি আরও বলেন, অভিযুক্তদের সঙ্গে তার কোনো পূর্ব শত্রুতা ছিল না। হঠাৎ এমন ঘটনার কারণ তিনি বুঝতে পারছেন না। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, সকালে তোফাজ্জল ইসলাম ও তার স্ত্রীকে খামারের ভেতরে বিষ প্রয়োগ করতে দেখেছেন। তাকে দেখে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলেও দাবি করেন তিনি।

তবে অভিযুক্ত তোফাজ্জল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, ঘটনাটি শোনা গেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু

আপডেট সময় : ১০:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬