ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত

ঈদের পর সরকার পতনের আন্দোলন- বিএনপি নেতা ‘দুলু’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের পর সরকার পতনের আন্দোলন- বিএনপি নেতা ‘দুলু’

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
ঈদের পর সরকার পতনের আন্দোলন- বিএনপি নেতা ‘দুলু’। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ঈদের পরই সারা দেশে সরকার পতনের আন্দোলন শুরু হবে। এই সরকারকে বিদায় না করে রাজপথ ছাড়বেন না তারা।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে রাজশাহী নগরের মালোপাড়ায় দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আয়োজনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, গত পরশু দিন আমেরিকার সরকারের পক্ষ থেকে প্রেস নোট দেওয়া হয়েছে। কী প্রেস নোট, বাংলাদেশে বিগত দিনে যে নির্বাচন হয়েছে, প্রতিটা নির্বাচন হচ্ছে নির্বাচনবিহীন ভোট। অর্থাৎ দিনের ভোট রাতে হয়েছে। কোনো নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেননি। অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। যে নির্বাচনে জনগণ অংশ নেননি, সেই নির্বাচনের মাধ্যমে এই সরকার রাষ্ট্রক্ষমতায় অবৈধভাবে আছে। এই অবৈধ সরকারকে আমেরিকা সরকার স্বীকৃতি দেয়নি।

বিএনপি সরকারের সাবেক এই উপমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। শ্রীলঙ্কায় মানুষ রাস্তায় নেমেছে। সেখানে খবরের কাগজ ছাপা হবে, সেই কাগজ নেই। বিদ্যুৎ নেই, ছাত্র লিখবে পরীক্ষার খাতায়, সেই কাগজ নেই। আজ বাংলাদেশের অবস্থাও তাই। এখান থেকে পরিত্রাণের জন্য আন্দোলনের বিকল্প নেই। সরকারের যেসব লোকজন রাষ্ট্রীয় পরিচালনায় রয়েছেন, তাঁরা দুর্নীতি করছেন। মামলা দিয়ে, হামলা করে, গুম করে, ভয় দেখিয়ে বিএনপিকে আটকিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার।

তিনি বলেন, সারা পৃথিবীতেই আজ গণতন্ত্রের বিজয় রচিত হচ্ছে। ঈদের পর থেকে তাদের একটাই শপথ, এই অবৈধ, স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে। যতক্ষণ পর্যন্ত এই সরকার ক্ষমতা থেকে না হটবে, ততক্ষণ পর্যন্ত রাস্তা থেকে তাঁরা কেউ হটবেন না। এটাই হচ্ছে বিএনপির শপথ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক আইনজীবী এরশাদ আলী ইশা। এতে বক্তব্য রাখেন, বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেক, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশীদ মামুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈদের পর সরকার পতনের আন্দোলন- বিএনপি নেতা ‘দুলু’

আপডেট সময় : ০৪:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২