ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

নিখোঁজের ছয় মাস পর মিললো অর্ধগলিত বৃদ্ধার মৃতদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২ ১৯২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিখোঁজের ছয় মাস পর মিললো অর্ধগলিত বৃদ্ধার মৃতদেহ

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
নিখোঁজের ছয় মাস পর মিললো অর্ধগলিত বৃদ্ধার মৃতদেহ। রাজশাহীতে নিখোঁজের ছয় মাস পর মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাড়োড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয়েছে। মৃত বৃদ্ধার নাম শেরজান (৯৩)। তিনি একই উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভাড়োড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের স্ত্রী।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ভাড়োড়া গ্রামের একটি নালায় কিছু জেলে মাছ ধরছিলেন। এ সময় জেলেদের জালে অর্ধগলিত ওই মরদেহটি উঠে আসে।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তবে অর্ধগলিত ওই মরদেহ দেখে পুলিশ তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারছে না। যদিও মৃত বৃদ্ধার বড় ছেলে লুৎফর হোসেন জানিয়েছেন, এটা তার মায়েরই মরদেহ। তার মা প্রায় ছয় মাস আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধারের খবর শুনে তিনি ঘটনাস্থলে যান এবং গলার মালা ও হাতের চুড়ি দেখে তার মাকে শনাক্ত করেন। ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ওই বৃদ্ধা নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে কেউ থানায় কোনো অভিযোগ করেননি। তাই ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ঘটনাটি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপাতত এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিখোঁজের ছয় মাস পর মিললো অর্ধগলিত বৃদ্ধার মৃতদেহ

আপডেট সময় : ০৪:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২