ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব

৩৩ জনের মধ্যে বৈশাখী অনুষ্ঠানে উপস্থিত ১০ জন কর্মকর্তা; ইউএনও বললেন এটা দুঃখজনক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২ ১৯২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩৩ জনের মধ্যে বৈশাখী অনুষ্ঠানে উপস্থিত ১০ জন কর্মকর্তা; ইউএনও বললেন এটা দুঃখজনক!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ

বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্বল্প পরিসরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না উপজেলার বেশির ভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এতে ওই অনুষ্ঠানে উপস্থিত অনেকেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলার পরিষদের জিমনেসিয়ামে সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত অনুষ্ঠানে মোট ৩৩ জন কর্মকর্তার (এর মধ্যে ৪টি দপ্তরে প্রধান কর্মকর্তা নেই) মধ্যে ইউএনও সহ মাত্র ১০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নাম প্রকাশ না করার স্বার্থে কয়েকজন বলেছেন, যারা এই বৈশাখী উৎসব এর ভাতা পান কিন্তু উৎসবে আসেন না তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে আনা উচিৎ।বাগাতিপাড়া কৃষি কারিগরি কলেজের অধ্যক্ষ পরিমল সাহা বলেন, এটি বাঙালি জাতির একটা বড় উৎসব, এই উৎসবে দল মত নির্বিশেষে সকালেরই অংশগ্রহণ করা উচিৎ। আজকে ইউএনও, এসিল্যান্ড সহ মাত্র কয়েকজন সরকারি কর্মকর্তা আর যে সকল শিক্ষার্থীরা নাচ-গানে অংশগ্রহণ করবে শুধু তারা আর তাদের অবিভাবক আজকের এই নববর্ষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি শিক্ষক সহ ৫\১০ জন করেও আসতো তাহলে অনুষ্ঠানের সার্থকতা পেতো। এমন অনুষ্ঠান আমাদের জন্য লজ্জাজনক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল বলেন, আজকের অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আমার দপ্তর থেকে উপজেলার প্রত্যেক অফিসে এবং শিক্ষা প্রতিষ্ঠান এ চিঠি আকারে পাঠানো হয়েছে। কিন্তু তাদের অনুপস্থিত খুবই দুঃখজনক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৩৩ জনের মধ্যে বৈশাখী অনুষ্ঠানে উপস্থিত ১০ জন কর্মকর্তা; ইউএনও বললেন এটা দুঃখজনক!

আপডেট সময় : ০২:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২