পঞ্চগড় সীমান্তে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
- আপডেট সময় : ০৯:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১২২ বার পড়া হয়েছে

পঞ্চগড় সীমান্তে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
বোদা উপজেলার প্রধানপাড়া সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহল দলের অভিযান
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে বোদা উপজেলার প্রধানপাড়া (ফেব্রুয়ারি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার শাহিনুল আলমের নেতৃত্বে অংশ নেয়। তারা সীমান্ত পিলার ৭৭৫/১০-এস/১২ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
উদ্ধার হওয়া মদের মধ্যে ১১ বোতল Officer’s Pride এবং ১৪ বোতল Signature Premium ব্র্যান্ডের মদ রয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।



















