ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় পাটবোঝাই টলি উল্টে একজনের মৃত্যু নাটোরে ‘আমরা জুলাই যোদ্ধা’র ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রাণীনগরে দুর্গোৎসবে ১৪০ অসহায় নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ঠাকুরগাঁওয়ে ৪৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ৩১৭৮ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন গোদাগাড়ীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, মামলা প্রত্যাহার ও ডিলারশিপ নিয়োগ বাতিলের দাবি বারনই নদী দখল-দূষণমুক্ত করতে বিশেষ টাস্কফোর্স, প্রতিবেদন যাবে প্রধানমন্ত্রীর কাছে- প্রতিমন্ত্রী চলন্ত কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, গ্রেপ্তার ৪ নলডাঙ্গায় হেরোইনসহ নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত পঞ্চগড়ে দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নওগাঁ শহরে ছি/নতাইয়ের সময় হাতেনাতে ধরা যুবক

স্টাফ রিপোর্টার, নওগাঁ:
  • আপডেট সময় : ০৪:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ২৫৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ শহরে ছি/নতাইয়ের সময় হাতেনাতে ধরা যুবক

ডিবি পুলিশের তৎপরতায় উদ্ধার স্বর্ণের চেইন, জনতার সহায়তায় গ্রেপ্তার

নওগাঁ শহরে ছিনতাইয়ের সময় হাতেনাতে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চুরি-ছিনতাই প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ডিবি পুলিশকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে ডিবি পুলিশের একটি দল শহরের বাটার মোড় এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় একটি রিকশায় এক নারী তার মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন।

হঠাৎ এক যুবক ওই নারীর গলার স্বর্ণের চেইন টান দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে ঘটনাস্থলে থাকা ডিবি পুলিশ তাৎক্ষণিক ধাওয়া করে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে। এ সময় স্থানীয় লোকজনও পুলিশকে সহযোগিতা করেন।

গ্রেপ্তারকৃত যুবকের নাম রাকিব (১৯)। তিনি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার মিরাজের ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁ শহরে ছি/নতাইয়ের সময় হাতেনাতে ধরা যুবক

আপডেট সময় : ০৪:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬