ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম

রাজশাহীতে পরিত্য/ক্ত অবস্থায় ২১ ক’কটেল ও দেশীয় অ/স্ত্র উদ্ধার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ১৬৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পরিত্য/ক্ত অবস্থায় ২১ ক’কটেল ও দেশীয় অ/স্ত্র উদ্ধার

ঈদকে সামনে রেখে নাশকতার পরিকল্পনার আশঙ্কা, অভিযান চালায় র‍্যাব-৫

রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল সদৃশ্য বস্তু ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। আসন্ন ঈদকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত পৌনে ১টার দিকে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে অভিযান চালায়।

র‍্যাব জানায়, অভিযান চলাকালে সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা দেখতে পান সদস্যরা। বস্তাগুলোতে বিস্ফোরক থাকতে পারে সন্দেহ হলে ঘটনাস্থলে র‍্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। পরে ইউনিটের সদস্যরা বস্তা দুটি পরীক্ষা করে মোট ২১টি ককটেল সদৃশ্য বস্তু শনাক্ত করেন।

এছাড়া একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে একটি কান্তাই (হাসুয়া), একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকু উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হলেও এসব ককটেল ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি। ফলে প্রাথমিক অনুসন্ধানেও জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

র‍্যাবের ধারণা, আসন্ন ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ককটেল ও অস্ত্র সেখানে মজুত করে রেখেছিল।

এ ঘটনায় চন্দ্রিমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং উদ্ধারকৃত ককটেল ও দেশীয় অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পরিত্য/ক্ত অবস্থায় ২১ ক’কটেল ও দেশীয় অ/স্ত্র উদ্ধার

আপডেট সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬