ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে সাংবাদিকদের মামলা প্রত্যাহার ও ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

‘যারা আমাদের দলকে ভোট দেননি, তাদেরও অধিকার সমান’- ফরহাদ হোসেন আজাদ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৬:৫২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ২৫৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘যারা আমাদের দলকে ভোট দেননি, তাদেরও অধিকার সমান’- ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ে আইন-শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ; খাল পুনঃখননে ১৫ দিনের মধ্যে কর্মসূচির ইঙ্গিত

সরকারের নবনিযুক্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যারা সরকার বা তার দলকে ভোট দেননি, তারাও সমান অধিকার ভোগ করবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পবিত্র রমজানে বাজারদর নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দলের কেউ চাঁদাবাজি বা কোনো অপরাধ করলে তার দায় দল নেবে না। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন- কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কারণে দল ক্ষতিগ্রস্ত হলে তাদের দলে প্রয়োজন নেই।

তিনি বলেন, দেশের নদী ও খাল পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে কর্মসূচি গ্রহণ করা হবে। আগামী ১৫ দিনের মধ্যেই দেশের যে কোনো জেলা থেকে খাল খনন কার্যক্রম শুরু করা হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অনেক নদী ও জলাশয় দখলদারদের কবলে চলে গেছে। সেগুলো দখলমুক্ত করে পুনরায় খননের উদ্যোগ নেওয়া হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময়কার খাল খনন কর্মসূচির উদাহরণ টেনে তিনি বলেন, সেই ধারা অনুসরণ করে নতুনভাবে কার্যক্রম শুরু করা হবে। এতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সম্পৃক্ত করা হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কেউ যেন মব সৃষ্টি করে ফায়দা নিতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। চুরি-ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে কঠোর নজরদারির কথাও জানান তিনি।

নির্বাচনে পরাজিতদের নিয়েও একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করতে সরকার বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘যারা আমাদের দলকে ভোট দেননি, তাদেরও অধিকার সমান’- ফরহাদ হোসেন আজাদ

আপডেট সময় : ০৬:৫২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬