ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাবির সাবেক শিক্ষার্থী সোহাগ’র আত্নহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২ ১৭৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাবির সাবেক শিক্ষার্থী সোহাগ’র আত্নহত্যা

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাবির সাবেক শিক্ষার্থী সোহাগ’র আত্নহত্যা। নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়ে সোহাগ নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সাবেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটায় বাসার নিজ কক্ষে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহত সোহাগ খন্দকার রাবির চারুকলা অনুষদের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের (১৫তম ব্যাচ) প্রাচ্যকলা ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী। তার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কয়ানিজ পাড়া গ্রামে।

আত্মহত্যার পূর্বে ৮ঘন্টার ব্যবধানে সোহাগ খন্দকার তার ফেসবুক ওয়ালে ৪টি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসগুলো হলো- “ভালো থাকুক সেসব মানুষ যারা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। যার কাছে অন্যের গুরুত্ব নাই বললেই চলে, যদি কেউ আমার উপর কষ্ট নিয়ে থাকেন, আল্লাহর দোহাই মাফ করে দিবেন। জীবনের কাছে হার মেনে গেলাম। আমি আর পারলাম না এবং একটা মানুষ যখন আর জীবনের কাছে যখন হেরে যায় তখন আর করার কিছু থাকে না।”

সোহাগের সহপাঠী সূত্রে জানা গেছে, সোহাগের ফেসবুকের স্ট্যাটাস দেখে স্থানীয়রা তার বাসায় এসে তাকে ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেলে দরজা ভেঙে তার কক্ষে প্রবেশ করে এবং তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সৈয়দপুর পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. হীরা সোবাহান বলেন, এ বিষয়ে আমি অবগত নই। তবে এটি অত্যন্ত দুঃখজনক। আত্মহত্যা কোন সমাধানের পথ নয়। আমার সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীদের প্রতি পরামর্শ থাকবে তারা যাতে কখনও আত্মহণনের পথ বেছে না নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাবির সাবেক শিক্ষার্থী সোহাগ’র আত্নহত্যা

আপডেট সময় : ১১:২৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২