ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড়

জাতীয় নির্বাচন ঘিরে রাজশাহী সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে নামছে বিজিবি

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৮:২৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৩০৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নির্বাচন ঘিরে রাজশাহী সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে নামছে বিজিবি

নির্বাচনী দায়িত্বে ৪ হাজারের বেশি বিজিবি সদস্য, প্রস্তুত থাকবে হেলিকপ্টারও

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিভাগের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। একইসঙ্গে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গেও আলোচনা করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজশাহী পোস্টাল একাডেমির সামনে রাজশাহী–নওগাঁ মহাসড়কের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।

তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সেক্টরের আওতাধীন ৭টি জেলা, ৬২টি উপজেলা এবং ১টি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৩৭টি সংসদীয় আসনে মোট ৬৫টি বেইজ ক্যাম্প থেকে ১৪৬টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এছাড়া সীমান্তের ৭৬টি বর্ডার আউট পোস্টে (বিওপি) প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ সদস্য প্রস্তুত থাকবে। সব মিলিয়ে নির্বাচনী দায়িত্বে রাজশাহী সেক্টরে ৪ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

কর্নেল সৈয়দ কামাল হোসেন আরও বলেন, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে, যাতে কুইক রেসপন্স ফোর্স স্বল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে পারে।

সংবাদ সম্মেলন শেষে রাজশাহী–নওগাঁ মহাসড়কে বিজিবির একটি নিরাপত্তা মহড়াও অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় নির্বাচন ঘিরে রাজশাহী সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে নামছে বিজিবি

আপডেট সময় : ০৮:২৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬