ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

ভারতের ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০২:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ২৩৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় নদী রক্ষা ও উত্তরাঞ্চলের পানিসংকট সমাধানের অঙ্গীকার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পদ্মা নদীর উজানে ভারতের নির্মিত ফারাক্কা ব্যারাজের বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। দলের প্রধান হিসেবে এটি তার প্রথম রাজশাহী সফর। এর আগে ২০০৪ সালে তিনি রাজশাহীতে এসেছিলেন।

বিমানবন্দরে নামার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আমচত্বর–সিটিহাট–তেরোখাদিয়া–লক্ষ্মীপুর–সিএন্ডবি–সার্কিট হাউস হয়ে শাহ মখদুম (রহ.) দরগা শরিফে নেওয়া হয়। সেখানে জিয়ারত ও দোয়া শেষে তিনি মাদ্রাসা মাঠের জনসভাস্থলে যান। দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে সভাস্থলে পৌঁছে হাত নেড়ে নেতা-কর্মীদের অভিবাদন জানান তারেক রহমান। এ সময় পুরো মাঠজুড়ে স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পরিবেশ।

জনসভায় বক্তব্যে তারেক রহমান বলেন,
“পদ্মা আমাদের জীবন, আমাদের অর্থনীতি ও কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফারাক্কা ব্যারাজের কারণে রাজশাহী অঞ্চলসহ উত্তরাঞ্চলের মানুষ বছরের পর বছর পানির সংকটে ভুগছে। বিএনপি ক্ষমতায় এলে ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণ করে এই অঞ্চলের মানুষের ন্যায্য পানির অধিকার নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, নদী বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। রাজশাহী অঞ্চলকে কৃষিভিত্তিক শিল্প ও অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে বিএনপির সুপরিকল্পিত কর্মসূচি রয়েছে।

রাজশাহীতে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ব্যানার, ফেস্টুন, পোস্টার ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন এলাকা ছাড়াও নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে লাখো নেতা-কর্মী সমাবেশস্থলে জড়ো হন।

নগরীর বিনোদপুর, তালাইমারি, আলুপট্টি, সাহেববাজার ও সিএন্ডবি এলাকায় দেখা গেছে, বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জনসভাস্থলে যাচ্ছেন। তাঁদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং ধানের শীষ প্রতীকসংবলিত ক্যাপ ও টি-শার্ট। বাস ও ট্রাকে করেও সমাবেশে যোগ দেন আশপাশের উপজেলার কর্মী-সমর্থকেরা।

বিপুল জনসমাগমে রাজশাহীর মাদ্রাসা মাঠের এই জনসভা এক ঐতিহাসিক রূপ নেয় বলে মন্তব্য করেন স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতের ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

আপডেট সময় : ০২:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬