ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে সাংবাদিকদের মামলা প্রত্যাহার ও ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে জামায়াতের প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন সারজিস

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়:
  • আপডেট সময় : ০২:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৪১৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে জামায়াতের প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন সারজিস

দুটি আসনে মনোনয়ন দাখিল ১৯ জনের, জোট সমঝোতায় ইকবাল হোসাইনের প্রার্থীতা প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন।

জানা গেছে, এর আগে এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন ইকবাল হোসাইন। তিনি দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন এবং মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। তবে জামায়াত ও এনসিপির মধ্যে আসন সমঝোতা হওয়ায় জোটের সিদ্ধান্ত অনুযায়ী সারজিস আলমকে প্রার্থী ঘোষণা করা হয় এবং ইকবাল হোসাইন নির্বাচন থেকে সরে দাঁড়ান।

মনোনয়ন জমাদানের সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেন, এনসিপির জেলা আহ্বায়ক এবিএম জুলফিকার আলম নয়নসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন বলেন, জোটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জোট প্রার্থী সারজিস আলমকে বিজয়ী করতে জামায়াতের নেতাকর্মীরা মাঠে থাকবে।

মনোনয়ন জমাদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, আমরা একটি স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। অতীতের মতো পেশিশক্তি ও কালো টাকার প্রভাব এবং হানাহানি আর দেখতে চাই না।

তিনি আরও বলেন, ২৪-এর অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এবং অঙ্গ হারিয়ে ত্যাগ স্বীকার করেছেন—তাদের অবদানের কারণেই আজকের এই বাস্তবতা। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

উল্লেখ্য, পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে ১২ জন করে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সোমবার বিকেল ৫টা পর্যন্ত পঞ্চগড়-১ আসনে ৮ জন এবং পঞ্চগড়-২ আসনে ১১ জনসহ মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে জামায়াতের প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন সারজিস

আপডেট সময় : ০২:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫