আলুরক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন রায়গঞ্জের কৃষকেরা
- আপডেট সময় : ০১:৩৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৪৪০ বার পড়া হয়েছে

আলুরক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন রায়গঞ্জের কৃষকেরা
শীতের শুরুতেই সবুজে ভরে উঠেছে আলুর মাঠ, বাম্পার ফলনের আশায় চাষিরা
এই মুহূর্তে আলুরক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কৃষকেরা। উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে রোপণ করা আলুর ক্ষেতে পরিচর্যার কাজে ব্যস্ত কৃষক ও শ্রমিকদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে।
শনিবার ও রবিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আলুর ক্ষেতে সবুজের সমারোহ। চারা গাছগুলো এখন মোটামুটি বড় হয়ে ওঠায় কৃষকেরা জমিতে আগাছা পরিষ্কার, নিড়ানি ও অন্যান্য পরিচর্যার কাজ করছেন।
উপজেলার ভ্রাম্যণবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল আলিম জানান, ভালো ফলনের আশায় তিনি আলু রোপণ করা জমিতে নিয়মিত পরিচর্যা করছেন। গজিয়ে ওঠা চারা দেখে তিনি এবার বাম্পার ফলনের আশা প্রকাশ করেন।
এদিকে উপজেলার অধিকাংশ কৃষকের ভাষ্য, শীতের শুরুতেই আলুর চারা ভালোভাবে গজিয়ে ওঠায় ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আগাম জাতের কিছু আলু বাজারে উঠতে শুরু করেছে।
সার্বিকভাবে অনুকূল আবহাওয়া ও পরিচর্যার কারণে চলতি মৌসুমে রায়গঞ্জে আলুর উৎপাদন সন্তোষজনক হবে বলে আশা করছেন কৃষকরা।
















