ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় চায়ের দোকান থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ, থানায় মামলা দায়ের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ লালপুরে তরুণীকে অপহরণ-ধ/র্ষণের অভিযোগ, ভিডিও দেখিয়ে টাকা দাবির মামলায় গ্রেপ্তার ৩ নলডাঙ্গায় আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছু/রিকাঘা/ত মেধাতালিকায় প্রথম হয়েও নিয়োগপত্র পাননি ঢাবির সাবেক শিক্ষার্থী জুয়েল রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১৫ পদক শিবগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ১ ভোলাহাটে ছেলের ছু/রিকাঘা/তে সৎ মা নিহত

ঝিনাইগাতীতে কৃষকদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে কৃষকদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নলকুড়ায় অনুষ্ঠিত মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলকুড়া ৪ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি আব্দুছ ছামাদ। সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম সাদা ও শামিম আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান কামরান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এফ এম সুলতান মাহমুদ, সদস্য সচিব ও থানা বিএনপির সদস্য মো. রেজাউল করিম, শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, উপজেলা কৃষকদল নেতা তোফাজ্জল হোসেন, ময়নাল হক এবং ধানশাইল ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি ঠান্ডু মিয়া প্রমুখ।

মাহফিল শুরুর আগেই স্থানীয় মুসল্লি ও নেতা–কর্মীদের উপস্থিতিতে সভাস্থল পূর্ণ হয়ে যায়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তাদের অনুপ্রাণিত করে এবং তারা আন্তরিকভাবে দেশনেত্রীর সুস্থতা কামনা করেন।

শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল নেতাকর্মীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে কৃষকদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় : ০৩:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫